নোবিপ্রবিসাসের আয়োজনে সাংবাদিকতায় প্রশিক্ষণ কর্মশালা

০২ জুলাই ২০১৯, ০৮:১৩ PM

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (নোবিপ্রবিসাস) আয়োজনে সাংবাদিকতায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) কনফারেন্স রুমে উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সাংবাদিক সমিতির সভাপতি নাজমুস সাকিব সাদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ দিদারুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ মিঞা প্রমুখ।

কর্মশালায় আগত প্রায় ৩০ জন প্রশিক্ষণার্থীকে বেসিক ও মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন অনলাইন সংবাদ মাধ্যম বিডিনিউজ২৪ডটকমের ভারপ্রাপ্ত হেড অব মাল্টিমিডিয়া কন্টেন্ট সোলাইমান নিলয়, বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক শুভেন্দু সাহা এবং লিজেন্ড স্কুলের সিইও হাসানুল বারী প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালার সমাপনী পর্বে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়।

অফিস টাইমে পপুলারে সরকারি চিকিৎসক, বরখাস্তের নির্দেশ স্বাস্…
  • ০৬ আগস্ট ২০২৬
ফেনীতে বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশাচালকের
  • ০৬ আগস্ট ২০২৬
বিপর্যয় কাটিয়ে সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ‘বিশেষ বার্তা’ মিরা…
  • ০৬ আগস্ট ২০২৬
মানবতাবিরোধী অপরাধ মামলায় আসামি হলেন ড. জাফর ইকবাল
  • ০৬ আগস্ট ২০২৬
অনুপস্থিতি ফি প্রত্যাহার করল ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড …
  • ০৬ আগস্ট ২০২৬
পাঁচ দাবিতে বাগেরহাটে ১১-দলীয় ঐক্যের স্মারকলিপি
  • ০৬ আগস্ট ২০২৬