পুরোহিত নিয়োগে প্রাণ ফিরে পেল নোবিপ্রবির ত্রিধর্মীয় উপাসনালয়

০৬ মার্চ ২০২৬, ০৩:২৩ PM
নোবিপ্রবির ত্রিধর্মীয় উপাসনালয়

নোবিপ্রবির ত্রিধর্মীয় উপাসনালয় © টিডিসি ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) পুরোহিত নিয়োগের পর প্রাণ ফিরে পেয়েছে ত্রি-ধর্মীয় উপাসনালয়। প্রতিষ্ঠার দীর্ঘ প্রায় ৫ বছর পর পুরোহিত নিয়োগের পর নিয়মিত পূজা-অর্চনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে প্রাণবন্ত হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়ের সনাতন, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের সমন্বিত ত্রি-ধর্মীয় উপসানালয়টি।

রেজিস্ট্রার দপ্তরের সূত্র মতে, বিশ্ববিদ্যালয় প্রশাসন গত ৫ জানুয়ারি ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে একজন পুরোহিত নিয়োগ দেয়। এর ফলে সনাতন, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য উপাসনালয়টি এখন নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। ধর্মীয় পরিবেশ, শৃঙ্খলা ও আচার-অনুষ্ঠানের ধারাবাহিকতা নিশ্চিত হওয়ায় সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ও সন্তুষ্টি ফিরে এসেছে।

২০২০-২১ সেশনের শিক্ষার্থী মুন বিশ্বাস বলেন, দীর্ঘদিন স্থায়ী পুরোহিত না থাকায় নিয়মিত পূজা-অর্চনা ও বিশেষ ধর্মীয় দিবস পালন যথাযথভাবে সম্ভব হতো না। এতে শিক্ষার্থীদের মাঝে এক ধরনের অপূর্ণতা কাজ করত। তিনি জানান, পুরোহিত নিয়োগের পর উপাসনালয়ে নিয়মিত ধর্মীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং পরিবেশ আরও শান্ত, সুশৃঙ্খল ও ভাবগম্ভীর হয়ে উঠেছে। শিক্ষার্থীদের নৈতিক ও মানসিক বিকাশেও এটি ইতিবাচক ভূমিকা রাখছে বলে তিনি মত প্রকাশ করেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত পুরোহিত তপু চক্রবর্তী বলেন, 'উপাচার্য, প্রো-উপাচার্য, প্রশাসন ও মন্দির কমিটির প্রতি তিনি কৃতজ্ঞ। তিনি উল্লেখ করেন, পূর্বে স্থায়ী পুরোহিত না থাকায় উপাসনালয়ের কার্যক্রমে ধারাবাহিকতা ছিল না এবং প্রয়োজনীয় উপকরণের সুষ্ঠু ব্যবস্থাপনাও ব্যাহত হতো। বর্তমানে নিয়মিত পূজা-অর্চনার পাশাপাশি বিভিন্ন ধর্মীয় আয়োজন পরিচালিত হচ্ছে। প্রতিদিন গড়ে প্রায় দেড় শতাধিক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী উপাসনালয়ে আসছেন বলেও তিনি জানান। ভবিষ্যতে গীতা পাঠ প্রতিযোগিতাসহ বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচি আয়োজনের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।'

ত্রিধর্মীয় উপাসনালয়ের সভাপতি ড. দিব্যদূতি সরকার বলেন, 'পুরোহিত নিয়োগের মাধ্যমে প্রশাসন একটি সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছে। তিনি উল্লেখ করেন, দেশের প্রেক্ষাপটে বিভিন্ন ধর্মের মানুষের সহাবস্থান ও পারস্পরিক সম্প্রীতির যে চর্চা, বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগ তার একটি ইতিবাচক উদাহরণ। উপাসনালয়ের পুরোহিত পদে অনুমোদন দেওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।'

নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল বলেন, 'দীর্ঘদিন পর স্থায়ী পুরোহিত নিয়োগের ফলে ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা এখন শান্তিপূর্ণ পরিবেশে তাদের ধর্মীয় কার্যক্রম সম্পাদন করতে পারছেন। তিনি জানান, উপাসনালয়ের অবকাঠামোগত উন্নয়ন, বিশেষ করে ফ্লোরে টাইলস স্থাপনসহ বিভিন্ন সংস্কারকাজ সম্পন্ন হয়েছে, যা ধর্মীয় পরিবেশকে আরও সুসংহত ও উপযোগী করেছে।'

বগুড়া বিশ্ববিদ্যালয়  ও পাবলিক এক্সামিনেশন বিলের প্রস্তাব উপ…
  • ০৬ জুলাই ২০২৬
গোপালগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় দুজনের যাবজ্জীবন
  • ০৬ জুলাই ২০২৬
বাণিজ্যমন্ত্রীর উদ্যোক্তাবান্ধব বাণিজ্যনীতি আশাব্যঞ্জক
  • ০৬ জুলাই ২০২৬
ভাঙনে সব হারিয়ে নিঃস্ব হচ্ছে যমুনা পাড়ের মানুষ
  • ০৬ জুলাই ২০২৬
দিনাজপুরে দেড় কোটি টাকার বেশি মূল্যের তিনটি প্রত্নতাত্ত্বিক…
  • ০৬ জুলাই ২০২৬
শনিবার ঢাকা মেডিকেলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, করবেন দুই ছাত্র…
  • ০৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence