জাবিপ্রবিতে হল এলোটমেন্ট নিয়ে ছাত্রদল-শিক্ষার্থী উত্তেজনা, প্রভোস্ট কার্যালয়ে তালা

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৬ AM
প্রভোস্টের কক্ষে তালা, ভেতরে আটকা কর্মকর্তারা

প্রভোস্টের কক্ষে তালা, ভেতরে আটকা কর্মকর্তারা © টিডিসি

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ছাত্রহলে হল এলোটমেন্ট ইস্যুতে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সোমবার বিকেল ৫টার দিকে সাধারণ শিক্ষার্থীদের নামে প্রভোস্টের কক্ষে তালা দেওয়া হলেও শিক্ষার্থীরা তা অস্বীকার করেন।

পরবর্তী সময়ে হলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, শাখা ছাত্রদলের নেতাকর্মীরা সদস্যসচিব যীনাত মিয়া আজিজুরের নেতৃত্বে তালা দেন। এরপর হল এলোটমেন্ট-সংক্রান্ত আলোচনা শুরু হলে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। ছাত্রদল দাবি করেছে, জাতীয় সংসদ নির্বাচনের পরে হল এলোটমেন্ট দেওয়া উচিত, কিন্তু সাধারণ শিক্ষার্থীরা নির্বাচনের আগে এটি সম্পন্ন করার দাবি জানিয়েছেন।

লিগ্যাল এলোটমেন্টের বিষয়ে নিশ্চিততা না পেয়ে সাধারণ শিক্ষার্থীরা হল প্রভোস্ট, প্রক্টর, সহকারী প্রক্টর, হাউস টিউটর ও সেকশন অফিসারকে প্রভোস্ট কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন।

এ সময় অবরুদ্ধ হয়ে পড়েন হল প্রভোস্ট ড. মুহাম্মদ ফরহাদ আলী, প্রক্টর ড. মোহাম্মদ সাদিকুর রহমান, সহকারী প্রক্টর ড. আব্দুস সাত্তার, হাউস টিউটর মো. এনামুল হক, আতিকুর রহমান, তোজাম হোসেন ও সেকশন অফিসার মোহাম্মদ হিজবুল্লাহ।

শিক্ষার্থীরা দাবি করেছেন, হল এলোটমেন্টের তারিখ নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।

টানা ১০ দিন ছুটি পাচ্ছেন কুবি শিক্ষার্থীরা
  • ১৩ অক্টোবর ২০২৬
রুয়েটের ১২ শিক্ষার্থী দুই বছরের জন্য বহিষ্কার
  • ১৩ অক্টোবর ২০২৬
এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা ১৫ দিনের মধ্যে: শিক…
  • ১৩ অক্টোবর ২০২৬
পছন্দসই প্রতিষ্ঠান পেতে ‘চয়েস লিস্ট সিস্টেম’ চালুর দাবি শিক…
  • ১৩ অক্টোবর ২০২৬
‘তারেক রহমান জেনেটিক্যালি স্মার্ট’: শিক্ষামন্ত্রী
  • ১৩ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগ দেবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি
  • ১৩ অক্টোবর ২০২৬