বুটেক্স ভর্তি পরীক্ষায় যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ

২১ ডিসেম্বর ২০২৫, ০৯:২৮ PM
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। রবিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। 

এবারের ভর্তি পরীক্ষায় ৬৩০টি আসনের বিপরীতে ১৪ হাজার ১৯ জন শিক্ষার্থী ভর্তিচ্ছু অংশগ্রহণের করতে পারবেন। আসন প্রতি লড়বেন ২৩ জন পরীক্ষার্থী।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, যোগ্য প্রার্থীদের ১ হাজার ২০০ টাকা পরিশোধ করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে এবং প্রবেশপত্র সংগ্রহের তারিখ ২৩ হতে ৩০ ডিসেম্বর পর্যন্ত।

উল্লেখ্য, বুটেক্স ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ জানুয়ারি (শুক্রবার)। পরীক্ষার সময়সূচি সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। লিখিত পরীক্ষার ভিত্তিতে মেধাতালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ ২৫ জানুয়ারি। মোট ২০০ নম্বরের পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে ৬০ নম্বর ও ইংরেজিতে ২০ নম্বর থাকবে।

আন্তর্জাতিক গবেষণাপত্র প্রতিযোগিতায় সেরা রুয়েট
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
৪ ক্যাটাগরিতে পদক পাচ্ছেন পুলিশের ৯২ সদস্য, দেখুন তালিকা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
দেশে দেশে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসায় কড়াকড়ি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১৪ পদে নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
পাবলিক বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষকের বিষয়ে হাইকোর্টের…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬