বুটেক্সের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, জিপিএর শর্ত শিথিল

০৬ নভেম্বর ২০২৫, ১১:৫৯ AM , আপডেট: ০৬ নভেম্বর ২০২৫, ১২:১৩ PM
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) বিভিন্ন অনুষদের অধীনে ১১টি বিভাগে চার বছর মেয়াদি বি.এসসি. ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার  ড. রাশেদা বেগম দিনা স্বাক্ষরিত একটি  বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

ভর্তিচ্ছুরা আবেদন করতে পারবে আগামী ১১ নভেম্বর সকাল ১০ টা হতে ১২ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত। আবেদনকারীকে ৩০০ টাকা ফি প্রদানের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। বিজ্ঞান বিভাগে এইচ.এস.সি কিংবা সমমানের পরীক্ষায় জিপিএ ৫-এর মধ্যে ন্যূনতম জিপিএ ৪.৫০ সহ গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ে মোট গ্রেড পয়েন্ট ২০ এর মধ্যে সর্বমোট কমপক্ষে ১৭.৫০ গ্রেড পয়েন্ট থাকতে হবে। যা গত বছর ছিল ১৮.৫০ গ্রেড পয়েন্ট। এছাড়াও উল্লেখিত প্রতিটি বিষয়ে আলাদাভাবে ন্যুনতম ৩.৫০ গ্রেড পয়েন্ট থাকতে হবে।

আবেদনের পর লিখিত পরীক্ষার জন্য যোগ্য ১২ হাজার ৮০০ জন প্রার্থীদের তালিকা ২০ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীকে ১ হাজার দুইশত টাকা পরিশোধ করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। যোগ্য প্রার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন ২৩ ডিসেম্বর সকাল ১০টা থেকে ৩০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত। লিখিত পরীক্ষার জন্য যোগ্যপ্রার্থীর তালিকা প্রকাশ করা হবে ২১ ডিসেম্বর।

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ জানুয়ারি (শুক্রবার) সকাল সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত। লিখিত পরীক্ষার ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করা হবে ২৫ জানুয়ারি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। মোট ২০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে যার মধ্যে গণিতে ৬০ নম্বর, পদার্থবিজ্ঞানে ৬০ নম্বর, রসায়নে ৬০ নম্বর এবং ইংরেজি বিষয়ে ২০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: জবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, থাকছে না সিলেকশন পদ্ধতি

মেধা তালিকার ভিত্তিতে সর্বোচ্চ ৪ হাজার ৫০০ শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষায় ৪০ শতাংশের কম নম্বর প্রাপ্তদের মেধাতালিকা প্রকাশ করা হবে না, তাদের অকৃতকার্য হিসেবে গণ্য করা হবে।

ভর্তি পরীক্ষার তথ্য, প্রবেশপত্র ডাউনলোড এবং ফলাফলসহ বিস্তারিত জানতে ভিজিট করুন। এছাড়ও বিস্তারিত দেখুন এখানে

প্রসঙ্গত, এবারের শিক্ষাবর্ষে মোট ১১টি বিভাগে ৬৩০টি আসনে শিক্ষার্থী ভর্তি করানো হবে। এর মধ্যে ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং, এ্যাপারেল ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগে আসন রয়েছে ৮০টি করে। অন্যদিকে টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেনেন্স, ডাইজ অ্যান্ড কেমিকেল ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগগুলোতে আসন রয়েছে ৪০টি করে এবং টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং ৩০ আসন।

বাগেরহাটে বজ্রপাতে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসার অধ্যক্ষ-সুপারদের জন্য বোর্ডের জরুরি নির্দেশনা
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
চলন্ত ট্রেনে ৪৪ বছর বয়সী নারীকে ধর্ষণ, দায়িত্বে থাকা চার পু…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৬
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১৭১ দিন পর রাতে দেশে ফিরছেন বিএনপি নেতা মির্জা আব্বাস
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
প্রীতি উরাংয়ের মৃত্যু : ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদ…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬