যবিপ্রবি সাংবাদিক সমিতির নতুন সভাপতি রুহুল, সম্পাদক সাদী

২১ ডিসেম্বর ২০২৫, ০৬:০০ PM
রুহুল আমিন ও শেখ সাদী ভূঁইয়া

রুহুল আমিন ও শেখ সাদী ভূঁইয়া © সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (যবিপ্রবিসাস) ষষ্ঠ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আমার সংবাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দ্য এশিয়ান এজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শেখ সাদী ভূঁইয়া। এ নির্বাচনে ৭টি পদের বিপরীতে মোট ১৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

রবিবার (২১ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দশনা দপ্তরের পরিচালকের কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে বিকাল সাড়ে তিনটায় ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

এ সময় নির্বাচন পর্যবেক্ষণে আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। তারা প্রতিনিধি নির্বাচনের এ গণতান্ত্রিক প্রক্রিয়া দেখে সন্তুষ্টি প্রকাশ করে আগামীতেও এর ধারাবাহিকতা বজায় রাখার পরামর্শ প্রদান করেন।

এ ছাড়া সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক নয়া দিগন্তের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোস্তফা গালিব, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক যুগান্তরের প্রতিনিধি তানভীর খন্দকার, কোষাধ্যক্ষ পদে দ্য ডেইলি সানশাইনের মো. রকিবুল  হাসান তারেক, প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক পদে দৈনিক জনকণ্ঠের মো. ইমরান হোসেন এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রিপোর্ট একাত্তরের রোকাইয়া।

এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান, নির্বাচন কমিশনার ও ভারপ্রাপ্ত প্রক্টরের প্রতিনিধি হিসেবে ড. মো. হামিদুর রহমান এবং নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের তথ্য কর্মকর্তা মো. নাজমুল হোসাইন।

উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর যবিপ্রবিসাস নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ, ১৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১৭ ডিসেম্বর ১২টা মনোনয়ন ফরম বিতরণ, ১৭ ডিসেম্বর দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম জমা দেওয়া হয়। এ ছাড়া ২০ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার ও বিকেল ৩টায় প্রার্থীর চূড়ান্ত  তালিকা প্রকাশিত হয়।

অভিজ্ঞতা ছাড়াই বিজনেস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে মধুমতি ব্যাংক,…
  • ২৫ আগস্ট ২০২৬
বিইউএফটিতে ফল সেমিস্টারের নবীনবরণ
  • ২৫ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেফতার 
  • ২৫ আগস্ট ২০২৬
‎রুয়েটের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের মেধাবৃত্তি দেবে …
  • ২৫ আগস্ট ২০২৬
ড্রামা কার্নিভাল ২.০-তে চ্যাম্পিয়ন নর্থ সাউথ ইউনিভার্সিটি
  • ২৫ আগস্ট ২০২৬
জাপান সরকারের মর্যাদাপূর্ণ মেক্সট স্কলারশিপ অর্জন করলেন পাব…
  • ২৫ আগস্ট ২০২৬