স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হবে না: যবিপ্রবি উপাচার্য

১৯ ডিসেম্বর ২০২৫, ১২:০৫ PM
যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ

যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ © টিডিসি

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপস হবে না বলে মন্তব্য করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। শুক্রবার (১৯ ডিসেম্বর) যবিপ্রবি ডিবেট ক্লাব কর্তৃক আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় দ্বিতীয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

যবিপ্রবি উপাচার্য বলেন, ‘বিতর্ক মানেই যুক্তি ও পাল্টা যুক্তির সুস্থ চর্চা। এখানে ব্যক্তিগত আক্রমণ কিংবা বিদ্বেষের কোনো স্থান নেই। মহান স্বাধীনতা, জুলাই আন্দোলনসহ দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে যুক্তিনির্ভর বিতর্ক হোক, এটাই আমার প্রত্যাশা।’

অনুষ্ঠানে তিনি পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডের শিকার জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের দ্রুত বিচার দাবি করেন এবং তার শাহাদাত কামনা করেন। একই সঙ্গে তিনি পুনরায় জোর দিয়ে বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ হবে না।

শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় যবিপ্রবির অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে শরীফ ওসমান বিন হাদির শাহাদাত কামনায় এক মিনিট নীরবতা পালন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন যবিপ্রবি ডিবেট ক্লাবের সভাপতি এবং দ্বিতীয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজক কমিটির আহ্বায়ক মোতালেব হোসাইন।

দ্বিতীয় জাতীয় এ বিতর্ক প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় সমসাময়িক ও গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে দলগুলো যুক্তি ও পাল্টা যুক্তি উপস্থাপন করে।

রায়হান রিফাত ও সায়মা রহমান তৃষার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান এবং দ্বিতীয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজক কমিটির কো-কনভেনর শাহবাজ আহমেদ।

সারাদেশে বৃষ্টির আভাস, কতদিন থাকবে—জানাল আবহাওয়া অধিদপ্তর
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা ইসির, প্রতিমন্ত্রী বললেন, ‘সরকা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘আল্লাহ আমাদের খাবার দাও’—চুলায় কয়েক বেলা আগুন না জ্বলা সেই…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সংসদ অধিবেশন না থাকায় এখনও সুযোগ দেখছেন এমপিওভুক্ত শিক্ষকরা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9