শাকসু নির্বাচনের তারিখ ও তফসিল ঘোষণা আজ

১৪ নভেম্বর ২০২৫, ১১:৫০ AM
শাবিপ্রবি ক্যাম্পাস ও লোগো

শাবিপ্রবি ক্যাম্পাস ও লোগো © সংগৃহীত ছবি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্রসংসদের (শাকসু) নির্বাচনের তারিখ ও তফসিল আজ ঘোষণা করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দীন চৌধুরী। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) গভীর রাতে শিক্ষার্থীদের চলমান অবস্থান কর্মসূচি স্থলে উপস্থিত হয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

বিকেলের দিকে শাকসু নির্বাচন বিষয়ে উপাচার্যের ডাকা সংবাদ সম্মেলন স্থগিত হওয়ায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। রাত ৮টা থেকে তারা প্রশাসনিক ভবন–১ এর সামনে অবস্থান নেওয়া শুরু করেন। প্রশাসনের পক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে ভবনের দরজায় তালা ঝুলিয়ে দেন। পরে রাত ১০টার দিকে মিছিলসহ উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে পুনরায় অবস্থান কর্মসূচি চালান শিক্ষার্থীরা।

রাত বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনা আরও বেড়ে গেলে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন এবং প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমান ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন যে ২৪ ঘণ্টার মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। তবে শিক্ষার্থীরা এই আশ্বাস প্রত্যাখ্যান করেন। তাদের দাবি ছিল, রাতেই নির্বাচনসংক্রান্ত তফসিল ঘোষণা করতে হবে, নইলে আন্দোলন সারারাত চলবে।

আরও পড়ুন: ছাত্রদের যৌন হয়রানির অভিযোগে আটক ঢাবি অধ্যাপক

অবশেষে রাত ১টার দিকে উপাচার্য নিজে ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। আলোচনা শেষে তিনি জানান, শুক্রবারই শাকসু নির্বাচনের তারিখ ও তফসিল ঘোষণা করা হবে। এ সময় উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর এবং রেজিস্ট্রার উপস্থিত থাকলেও নির্বাচন কমিশনের কোনো সদস্য সেখানে ছিলেন না।

উপাচার্য সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তার মিটিং এবং আরেকজনের অসুস্থতার কারণে নির্ধারিত সংবাদ সম্মেলন স্থগিত করতে হয়েছে। এই পরিস্থিতিকে শিক্ষার্থীরা ভুলভাবে নির্বাচন পেছানোর ইঙ্গিত হিসেবে ধরে নিয়েছিলেন। তবে নির্বাচন সময়মতোই হবে বলে তিনি পুনরায় নিশ্চিত করেন।

তিনি আরও জানান, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে নতুনভাবে ৯ ডিসেম্বরকে সম্ভাব্য তারিখ হিসেবে যুক্ত করা হয়েছে। শুক্রবার নির্বাচন কমিশনের কাছে ৯ ও ১০ ডিসেম্বর, এই দুটি তারিখ প্রস্তাব করা হবে। কমিশন যেটিকে উপযুক্ত বলে মনে করবে, সেটিই চূড়ান্ত নির্বাচনদিন হিসেবে নির্ধারিত হবে।

এক ঘণ্টা পর আবার ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু
  • ১২ আগস্ট ২০২৬
দেশের একাধিক জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
  • ১২ আগস্ট ২০২৬
পে-স্কেল ও জাতীয়করণসহ ১০ দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূ…
  • ১২ আগস্ট ২০২৬
নিজ বাড়িতে স্বামী-স্ত্রীসহ ৩ জনের গলা কাটা লাশ, সবশেষ যা জা…
  • ১২ আগস্ট ২০২৬
বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ
  • ১২ আগস্ট ২০২৬
জবির বাসে হামলার ঘটনায় ছাত্রদলের নিন্দা
  • ১২ আগস্ট ২০২৬