শাকসু বাস্তবায়নে ১৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন

২৭ অক্টোবর ২০২৫, ১০:০০ PM
শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © টিডিসি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) বাস্তবায়নের লক্ষ্য ১৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। 

সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী নির্বাচন কমিশন ঘোষণা করেন। এতে ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছকে প্রধান নির্বাচন কমিশনার মনোনীত করে এ নির্বাচন কমিশন ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা হলেন, অধ্যাপক ড. মো. কামরুল ইসলাম, অধ্যাপক ড. মো. মিছবাহ উদ্দিন, অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী, ড. মো. রিজাউল ইসলাম, অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, অধ্যাপক ড. রেজোয়ান আহমেদ, অধ্যাপক  ড. মো. মাহবুবুল আলম, অধ্যাপক মো. আব্দুল জলিল, অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর-উল-হায়দার, স্থপতি ইফতেখার রহমান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ রাজিক মিয়া।

এ সময় উপাচার্য অধ্যাপক সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, নির্বাচন কমিশনার শিক্ষার্থীদের সাথে সমন্বয় করে অতি শিগগিরই রোডম্যাপ ঘোষণা করবেন।

তিন মাসের মধ্যে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তানের সঙ্গে হেরে ব্রোঞ্জ জেতাও হলো না বাংলাদেশের
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
৩৯ পদে জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-১৬, আবেদন এসএসসি থেকে
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
শেরপুরে জাবিয়ানদের মিলনমেলা, স্মৃতিচারণে মুখর সাবেক শিক্ষার…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
স্মার্টফোন কিনে না দেওয়ায় থানায় বাবা-মায়ের বিরুদ্ধে অভিযোগ …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ জবি ভিসির, ৩০ জানুয়ারিই দ্বিতীয় স…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬