পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক্সাম হল ভবনে আগুন

১৩ নভেম্বর ২০২৫, ০৭:৪৯ PM
পাবিপ্রবি এক্সাম হল বিল্ডিংয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা

পাবিপ্রবি এক্সাম হল বিল্ডিংয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা © টিডিসি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) এক্সাম হল বিল্ডিংয়ের চতুর্থ তলায় আইপিএসের ব্যাটারি বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে আগুন লাগলে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনে, ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হলের দশম তলা থেকে নামার সময় দেখা যায় পরিবহন পুলের চতুর্থ তলা থেকে প্রচুর কালো ধোঁয়া বের হচ্ছে। নিরাপত্তাকর্মীদের সঙ্গে উপরে উঠার চেষ্টা করা হলেও ঘন ধোঁয়া ও এসিডের তীব্র গন্ধের কারণে চতুর্থ তলায় পৌঁছানো সম্ভব হয়নি।

পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জাহিদ ইসলাম বলেন, ‘বিষয়টি নিশ্চিত হতে আমি ও আমার বন্ধু রাকিব হল থেকে নেমে আসি। আগুনের সত্যতা দেখতে পেয়ে ৯৯৯-এ ফোন করে ফায়ার সার্ভিসকে খবর দিই। কিছুক্ষণ পর তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।’

পাবনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শফিউল ইসলাম বলেন, আইপিএসের ব্যাটারিতে বিস্ফোরণ ঘটায় আগুনের সূত্রপাত হয়েছে। এতে ছয়টি ব্যাটারি সম্পূর্ণভাবে পুড়ে যায়। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ার কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

১৭ বছরের দুই ছাত্রলীগ কর্মীকে ১৮ দেখিয়ে কারাগারে পাঠানোর অভ…
  • ২০ মে ২০২৬
লাল মাংস ও স্বাস্থ্য সচেতনতা
  • ২০ মে ২০২৬
২৩ দিনের ছুটিতে যবিপ্রবি, খোলা থাকছে হল
  • ২০ মে ২০২৬
জগন্নাথের ক্লাসরুমে অন্তরঙ্গ অবস্থায় টিকটক, বহিষ্কার নবীন দ…
  • ১৯ মে ২০২৬
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে…
  • ১৯ মে ২০২৬
ভাগে কোরবানি দিচ্ছেন, জেনে নিন এই ৪টি বিষয়
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081