পরীক্ষায় কোডিং সিস্টেম চালুসহ ৯ দাবিতে শাবিপ্রবি ছাত্রীসংস্থার স্মারকলিপি

০৩ নভেম্বর ২০২৫, ০৮:৫৫ AM
শাবিপ্রবি

শাবিপ্রবি © সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পরীক্ষায় কোডিং সিস্টেম চালুসহ ৯দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা শাবিপ্রবি শাখা। রবিবার (২ নভেম্বর) ‍বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এম সরওয়ারউদ্দিন চৌধুরীর হাতে স্মারকলীপি তুলে দেন সভানেত্রী আমিনা বেগম।

স্মারকলীপিতে- পরীক্ষায় কোডিং সিস্টেম চালু, মেডিকেল সেন্টারে পর্যাপ্ত চক্ষু বিশেষজ্ঞ, দন্ত বিশেষজ্ঞ, যৌন ও চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার নিযুক্ত করা, ক্যাম্পাসে বহিরাগতদের অননুমোদিত প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা, ছাত্রীদের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রীদের জন্য স্বতন্ত্র ও নিরাপদ খেলার মাঠ সংরক্ষণ করা এবং ছাত্রীদের গবেষণা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ, ছোট স্কেল রিসার্চ ফান্ড ও মেন্টরশিপ সাপোর্ট চালু করা ও বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক, একাডেমিক কার্যক্রমে অনলাইন স্বচ্ছতা (ডিজিটাল ট্র্যাকিং) নিশ্চিত করার দাবি জানান তারা।

এ ছাড়াও হল সমূহের পানির সংকট, গ্যাস সমস্যা সমাধান, ফিল্টার ও নিরাপদ পানির জন্য নিয়মিত টেস্টিং, পর্যাপ্ত ফ্রিজ সংখা বাড়ানো এবং নতুন হল তৈরি হওয়ার আগ পর্যন্ত ছাত্রীদের জন্য সাব হলের সংখ্যা বাড়ানো ও সাব হলসমূহে ডাইনিং এর ব্যবস্থা করে ছাত্রীদের খাবারের সংকট সমাধান করার দাবিও উল্লেখ করা হয় স্মারকলীপিতে।

এ বিষয়ে সভানেত্রী আমিনা বেগম বলেন, ‘পরীক্ষার ক্ষেত্রে আমরা কোডিং সিস্টেম ও ফিঙ্গারপ্রিন্টিং ব্যবস্থা চালুর প্রস্তাব দিয়েছি, যাতে মূল্যায়ন প্রক্রিয়ায় কোনো প্রকার পক্ষপাত বা অনিয়মের সুযোগ না থাকে। এতে পরীক্ষার স্বচ্ছতা, ন্যায্যতা ও শিক্ষার্থীদের আস্থা বৃদ্ধি পাবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের অন্যতম দাবি, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নারী চিকিৎসক ও বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ করা। বর্তমানে অনেক ছাত্রী প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পেতে দ্বিধা ও অসুবিধার সম্মুখীন হন। তাই এই ব্যবস্থা নেওয়া হলে ছাত্রীদের চিকিৎসা পাওয়া সহজ ও নিরাপদ হবে।’

 

 

 

বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের দিনক্ষণ চূড়ান্ত
  • ২২ মার্চ ২০২৬
কাতারে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৬
  • ২২ মার্চ ২০২৬
হাদি তো একচুয়ালি একটা জামায়াতের প্রোডাক্ট, ওতো জঙ্গি: আসাম…
  • ২২ মার্চ ২০২৬
কুড়িগ্রামে ছেলের হাতে বাবা খুন
  • ২২ মার্চ ২০২৬
ঈদ শেষে লন্ডন গেলেন জুবাইদা রহমান
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের ‘জয় বাংলা’ স্লোগান, রাজু ভাস্কর্যে ‌‘কয়েক…
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence