ডুয়েটে ক্যারিয়ার এক্সিলারেশন ও ইয়ুথ লিডারশিপ সেমিনার

০১ নভেম্বর ২০২৫, ১০:২২ PM
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ক্লাবের সেমিনার অনুষ্ঠিত

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ক্লাবের সেমিনার অনুষ্ঠিত © টিডিসি

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ক্যারিয়ার এক্সিলারেশন ও ইয়ুথ লিডারশিপ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ শাকিল পারভেজ মিলনায়তনে “Intra University Career Acceleration & Youth Leadership Seminar 2025” শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানের আয়োজন করে ডুয়েট ক্যারিয়ার অ্যান্ড রিসার্চ ক্লাব (DUET CRC)। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সেমিনারে বক্তব্য দেন ডুয়েটের অ্যালামনাই  ইঞ্জিনিয়ার মো. হাসান মাহমুদ, মো. পলাশ সকাল। তারা শিক্ষার্থীদের অনুপ্রেরণামূলক ও নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন। পাশাপাশি আত্মউন্নয়ন, নেতৃত্বগুণ ও ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

এ ছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন ডুয়েট ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. উৎপল কুমার দাসসহ বিশেষ অতিথিরা। 

প্রফেসর ড. উৎপল কুমার দাস বলেন, ‘ডুয়েট প্রশাসন শিক্ষার্থীদের একাডেমিক এক্সেলেন্সির পাশাপাশি বিভিন্ন ক্লাবের মাধ্যমে সফট স্কিলস ডেভেলপেও কাজ করছে। এ বিষয়ে আমরা শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি দিচ্ছি।

বাবার অপূর্ণ স্বপ্ন পূর্ণ হলো মেয়ের হাত ধরে, নুসরাত এখন সহ…
  • ০৪ অক্টোবর ২০২৬
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কর্মী আটকের পর কর্মকর্তা-কর্মচারী…
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই বিমানের ধ্বংসাবশেষ মিলল সমুদ্রে, নিখোঁজ যাত্রীরা
  • ০৪ অক্টোবর ২০২৬
মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে চবি ছাত্রী মহুয়া তাসনিম
  • ০৪ অক্টোবর ২০২৬
সার মজুত করায় পদ হারালেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর
  • ০৪ অক্টোবর ২০২৬
মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬