ডুয়েটে ফের কমিটি দিল ছাত্রদল

০২ অক্টোবর ২০২৫, ০৯:৪৬ PM , আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ০৯:৪৭ PM
ছাত্রদলের লোগো

ছাত্রদলের লোগো © টিডিসি সম্পাদিত

ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ক্যাম্পাসে ফের কমিটি ঘোষণা করেছে বাংলাদশে জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে ছাত্রদলের অফিশিয়াল ফেসবুক পেজে আংশিক কমিটি অনুমোদনের ছবি প্রকাশ করা হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এ কমিটি অনুমোদন দেন।

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শাখা ছাত্রদলের সভাপতির পদ পেয়েছেন জামিরুল ইসলাম জামিল ও সাধারণ সম্পাদক পদ পেয়েছেন মো. আব্দুল কাদের।ডুয়েটের কমিটিতে মোট ৩১ জনকে পদ দেওয়া হয়েছে। কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

আরও পড়ুন: পাকিস্তানকে উড়িয়ে দিলেন মারুফা-নাহিদা-স্বর্ণারা, বিশ্বকাপে শুভসূচনা বাংলাদেশের

এর আগে চলতি বছরের মার্চ মাসে ডুয়েটে আশরাফুল হককে সভাপতি এবং জামিরুল ইসলাম জামিলকে সাধারণ সম্পাদক করে ২৮ সদস্যের ডুয়েট ছাত্রদলের কমিটি ঘোষণা করে ছাত্রদল। কমিটিতে ছাত্রশিবির, অছাত্র ও ছাত্রলীগকে স্থান দেওয়া হয়েছে এমন অভিযোগ এনে সভাপতিসহ ১৫ নেতা পদত্যাগ করেন।

শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৪ কেজি সোনা উদ্ধার, বাজারমূল্যে ৮…
  • ০৪ অক্টোবর ২০২৬
বাবার অপূর্ণ স্বপ্ন পূর্ণ হলো মেয়ের হাত ধরে, নুসরাত এখন সহ…
  • ০৪ অক্টোবর ২০২৬
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কর্মী আটকের পর কর্মকর্তা-কর্মচারী…
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই বিমানের ধ্বংসাবশেষ মিলল সমুদ্রে, নিখোঁজ যাত্রীরা
  • ০৪ অক্টোবর ২০২৬
মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে চবি ছাত্রী মহুয়া তাসনিম
  • ০৪ অক্টোবর ২০২৬
সার মজুত করায় পদ হারালেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর
  • ০৪ অক্টোবর ২০২৬