প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও ছাত্রদল নেতা

০২ অক্টোবর ২০২৫, ০১:০৩ PM
মো. সাইফুল ইসলাম রিয়াদ

মো. সাইফুল ইসলাম রিয়াদ © সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। বুধবার (১ অক্টোবর) বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। 

জানা গেছে, অভিযুক্ত ছাত্রদল নেতার নাম মো. সাইফুল ইসলাম রিয়াদ। তিনি উপজেলার চরকিং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চরবগুলা গ্রামের বাসিন্দা মোহাম্মদ হোসেনের ছেলে। তিনি সুবর্ণচর উপজেলার সৈকত কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী এবং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী।

অন্যদিকে ছাত্রদল নেতার সাথে পালানো ওই গৃহবধূর নাম  সুমাইয়া আক্তার। তিনি একই এলাকার প্রবাসী মো. রাশেদের স্ত্রী। তাদের চার বছরের এক পুত্রসন্তান রয়েছে।

ভুক্তভোগীর পরিবার জানায়, সুমাইয়া আক্তার স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে পালিয়ে গেছেন। তারা অনেক খোঁজাখুঁজি করেও পাচ্ছেন না। 

প্রবাসী রাশেদের বাবা আবুল খায়ের বলেন, আমার ছেলের বউ স্বর্ণ ও টাকা নিয়ে পালিয়েছে। রিয়াদ ছাত্রদল করে, তাই কেউ কিছু বলতে সাহস পায়নি। আমি এখন অনেকটা অসহায় অবস্থায় আছি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রদল নেতা বলেন, রিয়াদ প্রায় সময় এলাকার মেয়েদের উত্যক্ত করত। ছাত্রদল করার কারণে তার বিরুদ্ধে মুখ খোলা যেত না। এখন সে যা করেছে, তাতে আমাদের সমাজে অস্থিরতা তৈরি হয়েছে। তার শাস্তি হওয়া উচিত।

চরকিং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল হালিম বলেন, রিয়াদ ছাত্রদলের রাজনীতি করে। তার সঙ্গে অনেক নেতার ছবি আছে। পাশাপাশি অনেক মিছিল মিটিংয়ের ছবি সে ফেসবুকেও দিয়েছে। সে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী। তার এমন কর্মকাণ্ড আমাদের বিব্রত ও লজ্জিত করেছে।

অভিযুক্ত রিয়াদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে একাধিকবার মোবাইলে ফোন করা হলেও তা বন্ধ পাওয়া গেছে।

 এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, ঘটনাটি আমার জানা নেই। এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

২২৪ জনের নাম উল্লেখ করে মামলা, অজ্ঞাত আসামি ২ হাজার; গ্রেপ্…
  • ১৩ নভেম্বর ২০২৬
‘চাঁদা না দিলে, যেখানে পাব গুলি করব’— ইসলামী ফ্রন্ট নেতাকে …
  • ১৩ নভেম্বর ২০২৬
রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে মাহফিল করলেন আমির হামজা
  • ১৩ নভেম্বর ২০২৬
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৬০ ডলার করার দাবি
  • ১৩ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারিতে ৩১ বিষয়ে আবেদন পড়ল প্রায় ৪ লাখ
  • ১৩ নভেম্বর ২০২৬
লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৩১
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950