দ্য ডেইলি ক্যাম্পাসে সংবাদ

জমি দখলের অভিযোগ উঠা সেই ছাত্রদল নেতার বিরুদ্ধে তদন্ত কমিটি

৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৪ PM
ভুক্তভোগীর জমি, ছাত্রদল ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির লোগো

ভুক্তভোগীর জমি, ছাত্রদল ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির লোগো © টিডিসি সম্পাদিত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখা ছাত্রদলের সভাপতি প্রার্থী ফারদিন আহমেদ নাফিমের বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ ওঠার পর তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা।

গত ২৮ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও উদ্যোক্তা মেঘলার লিজ নেওয়া জমি দখলের চেষ্টা এবং চলমান কাজে বাধা দেওয়ার অভিযোগে সংবাদ প্রকাশ করে দ্য ডেইলি ক্যাম্পাস। এ ঘটনার প্রেক্ষিতেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহিদ হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদল নেতা ফারদিন আহমেদ নাফিমের বিরুদ্ধে আনীত অভিযোগের যথাযথ তদন্তের জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি কাজী শাহ নিয়াজ রাহাদ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি সৌমিক আহমেদ অরণ্য ও সাধারণ সম্পাদক এহসানুল হক ফেরদৌস-এর নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হলো। উক্ত কমিটিকে আগামী তিন দিনের মধ্যে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল বরাবরে লিখিত আকারে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হলো।

আরও পড়ুন: ড্যাফোডিল ছাত্রদল নেতার বিরুদ্ধে জায়গা দখল চেষ্টার অভিযোগ

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা এবং সাধারণ সম্পাদক এম. রাজীবুল ইসলাম তালুকদার বিন্দু এই নির্দেশনা প্রদান করেন।

এ বিষয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি ও তদন্ত কমিটির সদস্য সৌমিক আহমেদ অরণ্য বলেন, ছাত্রদল সর্বদা সকল প্রকার অনৈতিক এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সেই সাথে ন্যায় প্রতিষ্ঠায় সর্বদা সোচ্চার। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তথা ছাত্রদলের নাম ক্ষুন্ন হয় এমন যেকোনো পরিস্থিতিতে ন্যায় প্রতিষ্ঠা এবং মানসম্মত শিক্ষার পরিবেশ বজায় রাখতে আমরা সর্বদা সচেষ্ট থাকবো এবং অভিযুক্ত যেই হোক না কেন পুঙ্খানুপুঙ্খ তদন্তের মাধ্যমে দোষীদের সাংগঠনিক এবং আইনগত ব্যবস্থা গ্রহণে সর্বোচ্চ ভূমিকা রাখবো। ছাত্রদল কোন প্রকার অপকর্মকে ইতোপূর্বে কখনো প্রশ্রয় দেয়নি ইনশাল্লাহ আগামী দিনেও ছাত্রদল পরিচ্ছন ছাত্র রাজনীতির দৃষ্টান্ত প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখবে।

মদ খেয়ে ৫ বন্ধু মিলে বান্ধবীকে ধর্ষণ
  • ১৯ মে ২০২৬
শিক্ষামন্ত্রীর কাছে আপাতত তিন প্রত্যাশা ফাহামের
  • ১৯ মে ২০২৬
এমসি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ
  • ১৯ মে ২০২৬
বেসামরিক নাগরিকদের সুরক্ষায় শক্তিশালী শান্তিরক্ষা ব্যবস্থার…
  • ১৯ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫৮ বিষয়ে রচিত হবে নতুন পাঠ্যপুস্তক…
  • ১৯ মে ২০২৬
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, গ্রেপ্তার ১
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081