অবকাঠামো ও গবেষণার উন্নয়নে বড় বরাদ্দ পেল ডুয়েট

১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৮ PM
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটক

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটক © সংগৃহীত

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) অবকাঠামো উন্নয়নের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) থেকে ৮৬৬ কোটি ৫৫ লাখ ৫২ হাজার টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) একনেক সভায় ‘ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর এর গবেষণাগারসমূহের সক্ষমতা বৃদ্ধিসহ আধুনিকায়ন এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন’ অনুমোদন করা হয়। ২০২৯ সালের জুনের মধ্যে এ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এ প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ে নতুন ১ হাজার ৬০০ শিক্ষার্থীর জন্য আবাসন সুবিধা সৃষ্টি, বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩ হাজার ৫০০ জন শিক্ষার্থীর জন্য গবেষণাগারের আধুনিকায়ন ও আন্তর্জাতিক মানের গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা, নিরাপত্তা ও আন্তঃক্যাম্পাস যোগাযোগের সুবিধা সৃষ্টি করাসহ ৫টি ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬