র‍্যাগিংয়ের ঘটনায় পবিপ্রবির তিন শিক্ষার্থী বহিষ্কৃত

২৯ অক্টোবর ২০২৫, ০৫:২৬ PM , আপডেট: ২৯ অক্টোবর ২০২৫, ০৫:৩০ PM
টুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েল ফটক

টুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েল ফটক © সংগৃহীত

র‍্যাগিংয়ের অভিযোগে তিন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ৪১তম শৃঙ্খলা সভার সিদ্ধান্ত অনুযায়ী ২৮ অক্টোবর রেজিস্ট্রার দপ্তর থেকে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।
 ‎
অফিস আদেশে বলা হয়েছে, কৃষি অনুষদের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী ফারহান ইসরাক খান (সুপ্ত) শহীদ জিয়াউর রহমান হল–১-এর আবাসিক ছাত্র, র‍্যাগিংয়ের পরিকল্পনা ও নেতৃত্ব প্রদান, সংঘটিত করা, সক্রিয় অংশগ্রহণ এবং শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে দুই সেমিস্টারের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছেন।
 
একই অভিযোগে জড়িত থাকার কারণে মাৎস্যবিজ্ঞান অনুষদের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী মো. নাফিউল আলম নাহিদ শহীদ জিয়াউর রহমান হল-১-এর আবাসিক ছাত্র, এক সেমিস্টারের জন্য বহিষ্কৃত হয়েছেন।
 
এ ছাড়া কৃষি অনুষদের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ফারিয়া আক্তার নাতাশা কবি বেগম সুফিয়া কামাল হলের আবাসিক ছাত্রী, ঘটনার মূল উসকানিদাতা এবং টিজ করার বিষয়ে মিথ্যা অভিযোগ করায় তাকেও এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।
 ‎
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বহিষ্কৃত শিক্ষার্থীরা বহিষ্কারের মেয়াদকালে বিশ্ববিদ্যালয়ের কোনো ক্যাম্পাস বা হলে অবস্থান করতে পারবেন না।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়েছে যে, সিদ্ধান্তটি উপাচার্যের অনুমোদনক্রমে কার্যকর করা হয়েছে।

প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে উধাও প্রেমিক, বিয়ের দাবিত…
  • ১২ অক্টোবর ২০২৬
ভিসা জটিলতায় ম্যাচ কমল বাংলাদেশের
  • ১২ অক্টোবর ২০২৬
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ
  • ১২ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথ ছাড়াও যে দুজনকে হঠাৎ ঢোকানো হলো, সেটা তো সাধার…
  • ১২ অক্টোবর ২০২৬
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল ইসরায়েলের উত্তরাঞ্চল, আহত ২০ জন
  • ১২ অক্টোবর ২০২৬
পরিবার বিএনপি হওয়ায় পুলিশের চাকরি হয়নি , নিরঞ্জন রায় বাদ এ…
  • ১২ অক্টোবর ২০২৬