পবিপ্রবিতে নারী শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসে নামাজ রুম স্থাপন

২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৫ PM , আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪০ PM
পবিপ্রবি

পবিপ্রবি © সংগৃহীত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) নারী শিক্ষার্থীদের জন্য আলাদা নামাজ রুম স্থাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পুরাতন ভবনে নামাজ রুমটি স্থাপন করা হয়।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। কেন্দ্রীয় লাইব্রেরি দপ্তর জানায়, নারী শিক্ষার্থীদের নামাজ আদায়ের সুবিধার্থে প্রশাসন এ নামাজ রুমটি স্থাপন করেছে। পুরাতন লাইব্রেরি ভবনের দ্বিতীয় তলায় নামাজের সকল ব্যবস্থা করা হয়েছে। শুধু নামাজ রুমই নয়, নারী শিক্ষার্থীদের জন্য ওজুর সুবিধা ও যথাযথ পর্দার ব্যবস্থাও করা হয়েছে।

গত ২৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান, চাঁদ সুলতানা হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আবু ইউসুফ, বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রিকালচারাল বোটানি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. জহুরুল হক নামাজ রুমটি পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নারী শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে নামাজের জায়গা না থাকায় দীর্ঘদিন ধরেই আলাদা জায়গার জন্য নারী শিক্ষার্থীরা দাবি জানিয়ে আসছিলেন। এর আগে বিভিন্ন সময়ে নারীদের নামাজের জন্য অস্থায়ী জায়গা নির্ধারণ হলেও সেসব জায়গা নামাজের জন্য যথার্থ ছিল না।

নারী শিক্ষার্থীদের নতুন নামাজ রুম নিয়ে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান (অ.দা.) অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান বলেন, `একটি পূর্ণাঙ্গ নামাজ রুম বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের দীর্ঘ দিনের প্রত্যাশা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারার মহোদয়ের আন্তরিক সহযোগিতায় আমরা সেটি স্থাপন করতে পেরেছি। ইতোমধ্যে রুমটির রং করা, কার্পেট বিছানো, ওযুর জায়গা স্থাপনসহ সকল কার্যক্রমই শেষ হয়েছে। ছুটির পরপরই ছাত্রীরা ও শিক্ষিকাগণ নামাজের জন্য রুমটি ব্যবহার করতে পারবে।'

আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের হয়ে মাঠে নামতে পারতেন রোনা…
  • ২৯ জুন ২০২৬
দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে শেষ ষোলোয় কানাডা
  • ২৯ জুন ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি শাকিল, সম্পাদক…
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিলিয়ান কিংবদন্তি যেভাবে বদলে দিয়েছেন জাপানি ফুটবল
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় চিন্তা একটাই
  • ২৯ জুন ২০২৬
অতিরিক্ত ভাড়া আদায়, বিএম কলেজে আটক শতাধিক অটোরিকশা ও সিএনজি 
  • ২৯ জুন ২০২৬