সাহস, সংকল্প আর স্বপ্ন নিয়ে ১৫০ কিমি যাত্রায় গোবিপ্রবির দুই নারী শিক্ষার্থী

২৭ অক্টোবর ২০২৫, ০২:৫১ PM , আপডেট: ২৭ অক্টোবর ২০২৫, ০২:৫৫ PM
গোবিপ্রবির দুই রোভার

গোবিপ্রবির দুই রোভার © টিডিসি ফটো

প্রথমবারের মতো গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) রোভার স্কাউট গ্রুপের দুইজন গার্ল-ইন-রোভার পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার দূরত্ব পরিভ্রমণে অংশ নিচ্ছেন। তারা গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলা পরিষদ থেকে যাত্রা শুরু করে পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র পর্যন্ত পদযাত্রা করবেন।

আজ সোমবার (২৭ অক্টোবর ২০২৫) সকাল ৬টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে এ পরিভ্রমণ যাত্রা শুরু হয়। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন ২০২১–২২ শিক্ষাবর্ষের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফারিহা এবং ২০২৩–২৪ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মিস শামিমা আক্তার। তাদের সঙ্গে কোটালিপাড়া আদর্শ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের আরও দুইজন গার্ল-ইন-রোভার যুক্ত হয়েছেন।

রোভার দলটি ২৭ অক্টোবর কোটালিপাড়া উপজেলা পরিষদ থেকে যাত্রা শুরু করে আগামী ৩১ অক্টোবর পটুয়াখালীর পায়রা বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাবে বলে জানা গেছে।

প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের জন্য নির্ধারিত ছয়টি পারদর্শিতা ব্যাজের মধ্যে ‘পরিভ্রমণকারী ব্যাজ’ অন্যতম। সেই ব্যাজ অর্জনের লক্ষ্যে তারা এ ১৫০ কিলোমিটার পদযাত্রা সম্পন্ন করবেন।

যাত্রাপথে তারা বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক অবস্থান, কৃষি, সংস্কৃতি, সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট পর্যবেক্ষণ করবেন। পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে টিটি টিকা, নারীদের মানসিক স্বাস্থ্য সেবা, এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবেন।

গার্ল-ইন-রোভার ফারিহা বলেন, ‘পরিভ্রমণ এমন একটি পদযাত্রা যা আমাদের লক্ষ্য অর্জনের জন্য দৃঢ়প্রতিজ্ঞ করে তোলে। সকল বাধা-বিপত্তি অতিক্রম করে লক্ষ্য পূরণের অনুপ্রেরণা দেয়। পাশাপাশি বিভিন্ন সচেতনতা কার্যক্রমের মাধ্যমে সমাজের ভ্রান্ত ধারণা দূর করে একটি সুন্দর ও সুস্থ সমাজ গঠনে অবদান রাখতে পারবো।'

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বে চতুর্থ
  • ১৪ নভেম্বর ২০২৬
৭ আপের চমক দেখাল নেদারল্যান্ডস
  • ১৪ নভেম্বর ২০২৬
দুই দশক পরও কাটেনি আবাসন সংকট, হলের বাইরে থাকছে ৭১ শতাংশ শি…
  • ১৪ নভেম্বর ২০২৬
যোগাযোগব্যবস্থায় ত্রুটি, যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে ফ্লা…
  • ১৪ নভেম্বর ২০২৬
মেসিবিহীন আর্জেন্টিনা প্রথম ম্যাচেই হোঁচট খেল
  • ১৪ নভেম্বর ২০২৬
যেসব এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950