গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় ও ইন্দোনেশিয়ার সুরাকার্তা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই

২৬ আগস্ট ২০২৫, ০৫:২৭ PM , আপডেট: ২৭ আগস্ট ২০২৫, ০৩:১৫ PM
সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন গোবিপ্রবির পক্ষে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও মুহাম্মাদিয়া ইউনিভার্সিটি অব সুরাকার্তার পক্ষে স্বাক্ষর করেন রেক্টর প্রফেসর ড. হারুন জোকো প্রায়িতনো

সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন গোবিপ্রবির পক্ষে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও মুহাম্মাদিয়া ইউনিভার্সিটি অব সুরাকার্তার পক্ষে স্বাক্ষর করেন রেক্টর প্রফেসর ড. হারুন জোকো প্রায়িতনো © টিডিসি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ও ইন্দোনেশিয়ার মুহাম্মাদিয়া ইউনিভার্সিটি অব সুরাকার্তার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এতে গোবিপ্রবির পক্ষে স্বাক্ষর করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর এবং মুহাম্মাদিয়া ইউনিভার্সিটি অব সুরাকার্তার পক্ষে স্বাক্ষর করেন রেক্টর প্রফেসর ড. হারুন জোকো প্রায়িতনো।

এ সমঝোতার আওতায় যৌথভাবে শিক্ষা ও গবেষণা প্রকল্প পরিচালনা, শিক্ষক-গবেষক ও শিক্ষার্থী বিনিময়, সেমিনার, ওয়ার্কশপ, কনফারেন্স ও একাডেমিক সভা আয়োজন করা হবে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা গবেষণা কার্যক্রম পরিচালনার পাশাপাশি নিজেদের এবং প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিতে পারবেন।

সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মো. কামরুজ্জামান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. মৃণাল কান্তি বাওয়ালী।

জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬
দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিল লিডিং ইউনিভার্সিটি
  • ১০ অক্টোবর ২০২৬
জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে ড্যাফোডিলে শুরু হলো ‘সাসটেইনে…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: মানসিক সুস্থতা হোক বিএনপি সরকা…
  • ১০ অক্টোবর ২০২৬