৮ দাবিতে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে তালা শিক্ষার্থীদের 

২০ জুলাই ২০২৫, ০৪:৫৯ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০৪:০৩ PM
কলেজের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান ধর্মঘট পালন করেছেন শিক্ষার্থীরা

কলেজের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান ধর্মঘট পালন করেছেন শিক্ষার্থীরা © টিডিসি ফটো

৮ দফা দাবিতে পাবনা সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান ধর্মঘট পালন করেছেন শিক্ষার্থীরা। রবিবার (২০ জুলাই) দুপুরে পাবনা সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে এ কর্মসূচি পালন করেন তারা।

এ সময় ৮ দফা দাবি তুলে ধরে শিক্ষার্থীরা বলেন, ষোল ও সতেরো ব্যাচের ইয়ার ড্রপ ফেইলকৃত বিষয়ের নাম ও গ্রেড অফিসিয়ালভাবে জানাতে হবে। ইয়ার ড্রপের কারণ বিস্তারিত জানাতে হবে। সেমিস্টারের রেজাল্ট সর্বোচ্চ তিন মাসের মধ্যে গ্রেডসহ প্রকাশ করতে হবে। লেভেল-২, টার্ম-২ এর রেজাল্ট গ্রেডশীটসহ পুনরায় প্রকাশ করতে হবে। প্রতিটি সেমিস্টার ছয় মাসের মধ্যে সম্পন্ন করতে হবে। সাপ্লিমেন্টারি ব্যবস্থা চালু করে ফি স্বল্প রাখতে হবে। সংশোধিত বা নতুন নিয়মাবলি দ্রুত শিক্ষার্থীদের জানানো হবে। শিক্ষক সংকট দূর করে মানসম্পন্ন শিক্ষক দিয়ে ক্লাস নিতে হবে। এ সকল দাবি সমূহ না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। 

এ বিষয়ে পাবনা সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. বখতিয়ার হোসেন বলেন, এ বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি। যে সকল যৌক্তিক দাবি রয়েছে তা অবশ্যই মেনে নেওয়া হবে এবং শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।

একাদশে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ সেন্ট গ্রেগরীর, পরীক্ষা ১৩ সে…
  • ২৭ আগস্ট ২০২৬
গাজীপুরে স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা-লুট, বিচার দাবিতে ব্যবসায়ী…
  • ২৭ আগস্ট ২০২৬
রাবিতে সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছে তদন্…
  • ২৭ আগস্ট ২০২৬
ময়মনসিংহ মেডিকলে ডেঙ্গুতে আক্রান্ত নারীর মৃত্যু 
  • ২৭ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের অনূর্ধ্ব-১৯ দলে শেবাগ ও দ্রাবিড়…
  • ২৭ আগস্ট ২০২৬
১৪ হাজার ৪০০ এসআই-সার্জেন্ট-কনস্টেবল নিয়োগ দেবে সরকার
  • ২৭ আগস্ট ২০২৬