ছাত্রদলকর্মীর নেতৃত্বে হাবিপ্রবি সাংবাদিক সমিতির অফিস ভাঙচুর, তদন্ত কমিটি গঠন

০৫ জুলাই ২০২৫, ১২:৪০ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৫:৫৯ PM
ইনসেটে ছাত্রদলকর্মী শামীম আসরাফী ও ছাত্রদলের লোগো

ইনসেটে ছাত্রদলকর্মী শামীম আসরাফী ও ছাত্রদলের লোগো © টিডিসি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে (হাবিপ্রবিসাস) হামলা ও ভাঙচুরের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি জকির উদ্দীন আবিরকে প্রধান করে, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাব্বি হাসান এবং সাইদুল ইসলামকে সদস্য করে এ কমিটি গঠন করা হয়। 

আজ শনিবার (৫ জুলাই) সংগঠনটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশনায় এ কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী ৬ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন কেন্দ্রীয় সংসদ বরাবর লিখিত আকারে জমার নির্দেশ দেওয়া হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার কর্মী শামীম আসরাফীর বিরুদ্ধে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ পাওয়া গিয়েছে। অভিযোগের তদন্তের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি জকির উদ্দীন আবিরকে প্রধান করে, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাব্বি হাসান এবং সাইদুল ইসলামের নেতৃত্বে তিন (৩) সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হলো। তদন্ত কমিটিকে আগামী ৬ জুলাইয়ের মধ্যে যথাযথ তদন্তের মাধ্যমে কেন্দ্রীয় সংসদ বরাবর লিখিত আকারে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হলো।’

প্রসঙ্গত, গত ৩০ জুন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অফিসকক্ষে ছাত্রদল কর্মী শামীম আশরাফীর নেতৃত্বে হামলা ও ভাঙচুর করা হয়। ২ জুলাই দুপুর ১২টায় দিনাজপুর জেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিক সমিতির পক্ষ থেকে বিচারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়। সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক মোঃ তানভীর হোসাইন লিখিত বক্তব্য পাঠ করেন। 

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9