জাবিপ্রবিতে ছাত্রশিবিরের কুরবানি ও মধ্যাহ্নভোজের আয়োজন

০৬ জুন ২০২৫, ০৯:০৬ PM , আপডেট: ০৯ জুন ২০২৫, ০১:০২ AM
জাবিপ্রবি ক্যাম্পাস ও শিবিরের লোগো

জাবিপ্রবি ক্যাম্পাস ও শিবিরের লোগো © সম্পাদিত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে একটি গরু এবং একটি খাসি কুরবানি দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ঈদের পরের দিন বিশ্ববিদ্যালয়ের কর্মচারী এবং ক্যাম্পাসের আশেপাশের দরিদ্র পরিবারের মাঝে কুরবানির গোশত বিতরণ করার উদ্যোগ গ্রহণ করেছে সংগঠনটি।

পাশাপাশি ক্যাম্পাস খোলার পর ২৬ তারিখে মধ্যাহ্নভোজের উদ্যোগ নেয় ছাত্রশিবির। যেখানে দলমত নির্বিশেষে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে তারা দাওয়াত দিচ্ছে বলে জানা যায়।

আজ শুক্রবার (৬ জুন) এ বিষয়ে শিবিরের পক্ষ থেকে হাফেজ মামুনুর রশীদ বলেন, সেই ইব্রাহিম (আ.) এবং ইসমাইল (আ.) এর স্মৃতি বিজড়িত ঈদ নিয়ে আসুক আমাদের সকলের জীবনে অনাবিল সুখ,শান্তি এবং জীবন গড়ে উঠুক ত্যাগ এবং কুরবানির মধ্য দিয়ে।

তিনি আরও বলেন,  ঈদুল আজহা উপলক্ষে ৮ তারিখ কুরবানির মাংস বিতরণ এবং ২৬ তারিখ ছাত্রশিবির পক্ষ থেকে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে। ঈদের আনন্দ আরও বাড়িয়ে তুলতেই আমাদের এই আয়োজন।

আরও পড়ুন: ফেনীর মিজান ময়দানে হবে সর্ববৃহৎ ঈদ জামাত

‎প্রকাশিত হলো স্যার এ. এফ. রহমান হল সংসদের বার্ষিক ম্যাগাজি…
  • ১৫ অক্টোবর ২০২৬
ডাকসু নেতা মুসাদ্দিকের প্রচেষ্টা, চুরি হওয়া মুঠোফোন ফিরে পে…
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটির আগে সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার
  • ১৫ অক্টোবর ২০২৬
চরিত্রহীন-লম্পট-টাউট-বাটপাররা ক্ষমতার লোভে এনসিপিতে জড়ো হয়ে…
  • ১৫ অক্টোবর ২০২৬
করপোরেট সেলস বিভাগে ১০০ এক্সিকিউটিভ নিয়োগ দেবে আরএফএল গ্রুপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
গাজীপুরে পুলিশ ফাঁড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা
  • ১৫ অক্টোবর ২০২৬