খাবার খেতে বসে স্ট্রোক, মারা গেলেন রাবিপ্রবি শিক্ষার্থী

১২ মে ২০২৫, ০৫:২৭ AM , আপডেট: ১৫ মে ২০২৫, ০৮:৩৯ PM
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ম্যানেজমেন্ট বিভাগের ৪র্থ ব্যাচের শিক্ষার্থী মো. জসিম উদ্দীন মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার (১২ মে) সকাল আনুমানিক সাড়ে দশটার দিকে খাবার খেতে বসলে স্ট্রোক করেন তিনি। দ্রুত রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তার মৃত্যুর সংবাদে হাসপাতালে ভিড় করতে থাকেন তার বন্ধু, রাজনৈতিক সহযোদ্ধা, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ। মুহূর্তেই শোকে ভারি হয়ে ওঠে হাসপাতাল প্রাঙ্গণ। 

এদিকে জসিম উদ্দীনের মৃত্যুর খবরে শোক জানিয়েছেন রাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. আতিয়ার রহমান।

জসিম উদ্দীন দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তার বাড়ি রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায়। আজ দুপুর ২টায় রাবিপ্রবি ক্যাম্পাসে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে শিক্ষক
  • ১২ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬