আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক হলেন হিরা

২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৩৯ PM
মো. নজরুল ইসলাম হিরা

মো. নজরুল ইসলাম হিরা © টিডিসি ফটো

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের দ্বি-বার্ষিক নির্বাচনে সাংগঠনিক সম্পাদক  নির্বাচিত হয়েছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সহকারী রেজিস্ট্রার ও অফিসার্স এ্যাসোসিয়েশনের সভাপতি  মো. নজরুল ইসলাম হিরা। 

শনিবার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়েগুলোর অফিসার্স এ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের ভোটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স এ্যাসোসিয়েশনের সভাপতি মো. আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইসলামি বিশ্ববিদ্যালয় অফিসার্স এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মীর মো.মোর্শেদুর রহমান।

এ বিষয়ে নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম হিরা বলেন, ‘বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলনে আমাকে আন্তঃবিশ্ববিদ্যালয় ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা এবং সকলের সহযোগিতা কামনা করছি।’

জুলাই জাদুঘরসহ বিভিন্ন কাজের স্বীকৃতি নিয়ে ফাইজ তাইয়েবের ক্…
  • ০৭ আগস্ট ২০২৬
‘ছয় মাসে অনেক খেয়েছেন, মনে হয় দলটাই খেয়ে ফেলবেন’—নেতাকর্মীদ…
  • ০৭ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অপসারণের দাবির প্রেক্ষিতে য…
  • ০৭ আগস্ট ২০২৬
জাকসুর সাংস্কৃতিক সম্পাদকের পদত্যাগের ঘোষণা
  • ০৭ আগস্ট ২০২৬
মাটি ও আবহাওয়ার তথ্য বিশ্লেষণ করে কোন ফসল চাষ করবেন জানাবে …
  • ০৭ আগস্ট ২০২৬
জাবির খাল পুনঃখননে টেকনিক্যাল টিম পাঠানোর ঘোষণা পানিসম্পদ ম…
  • ০৬ আগস্ট ২০২৬