কুয়েটে ভিসি পদত্যাগের এক দফা দাবিতে গ্রাফিতি ও দেয়াল লিখন কর্মসূচি

১৮ এপ্রিল ২০২৫, ০৫:৫৯ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১৭ PM
কুয়েটে দেয়াল লিখন কর্মসূচি

কুয়েটে দেয়াল লিখন কর্মসূচি © টিডিসি ফটো

সাম্প্রতিক সময়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) উত্তাল হয়ে উঠেছে ভিসি পদত্যাগের এক দফা দাবিতে। আন্দোলনের ধারাবাহিকতায় আজ শুক্রবার (১৮ এপ্রিল) ক্যাম্পাস জুড়ে চলছে গ্রাফিতি ও দেয়াল লিখন কর্মসূচি।

বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে (এসডাবলিউসি) বিকেল ৪টার দিকে এই কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় তারা পূর্বঘোষিত এক দফা দাবির পক্ষে বিভিন্ন গ্রাফিতি অঙ্কন করেন। ‘স্টেপ ডাউন মাসুদ’, ‘বাহ ভিসি চমৎকার, সন্ত্রাসীদের পাহারাদার’, ‘দালালকে না বলুন’ ইত্যাদি বিভিন্ন লেখনী দেখা যাচ্ছে ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালগুলোতে।

এ কর্মসূচির ব্যাপারে জানতে চাইলে ইইই’১৯ ব্যাচের শিক্ষার্থী গালিব রাহাত বলেন, ‘গ্রাফিতি অঙ্কন কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের ভেতরের ক্ষোভ দেশবাসীকে জানিয়ে দিতে চাই এবং আমাদের অভিভাবক ড. মুহাম্মাদ ইউনুসকে জানিয়ে দিতে চাই কুয়েটের শিক্ষার্থীরা ভালো নেই।’

এছাড়াও আরেক শিক্ষার্থী বলেন, ‘আমরা আমাদের প্রতিবাদের ভাষা লেখনীর মাধ্যমে ফুটিয়ে তুলছি।’

ট্যাগ: কুয়েট
সংসদে থেকে ওয়াকআউট করল বিরোধীদল
  • ২৭ আগস্ট ২০২৬
সাংবাদিক নেতা থেকে বাসসের শীর্ষ ব্যবস্থাপনায় কাদের গনি
  • ২৭ আগস্ট ২০২৬
এক হাসপাতালের পিকআপভর্তি সরকারি ওষুধ নদীতে ফেলার সময় চালক আ…
  • ২৭ আগস্ট ২০২৬
প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা বন্ধে আইনি নোটিশ 
  • ২৭ আগস্ট ২০২৬
প্রেমের বিয়ের ৪ মাস পর ট্রেনের নিচে মুমু, খাতায় লিখে গেলেন …
  • ২৭ আগস্ট ২০২৬
রেডিয়েশন অনকোলজি সোসাইটির নতুন আহ্বায়ক কমিটি
  • ২৭ আগস্ট ২০২৬