গোবিপ্রবি ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক ও সদস্য সচিবের ওপর হামলা 

১৮ এপ্রিল ২০২৫, ০৫:২৯ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১৮ PM
আহ্বায়ক ও সদস্য সচিবের ওপর হামলা 

আহ্বায়ক ও সদস্য সচিবের ওপর হামলা  © টিডিসি ফটো

ছাত্র অধিকার পরিষদ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার (গোবিপ্রবির) আহ্বায়ক ও জুলাই ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক জসিম উদ্দিন এবং সদস্য সচিব সাইদুর রহমানের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। 

আজ শুক্রবার (১৮ এপ্রিল) বিকাল ৪টা ২০ মিনিটের দিকে গোপালগঞ্জ মডেল স্কুলের সামনে ১৫-২০ জন কিশোর তাদের ওপর হামলা চালান বলে জানা যায়। হামলায় আহত হয়ে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি আছেন তারা।

হামলার বিষয়ে আহ্বায়ক জসিম উদ্দিন বলেন, ‌‘আমরা মডেল স্কুলের সামনে গেলে ১৫ থেকে ২০ জন কিশোর আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। গতকাল রাতে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লাকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলাম। ধারণা করছি তার পরিপ্রেক্ষিতে আমাদের ওপর হামলা চালানো হয়েছে।’

এই ঘটনায় তিনি আইনি পদক্ষেপ নিবেন বলে জানান।

সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী
  • ১৩ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি শেষ পর্ব পরীক্ষার সময়সূচি প্রক…
  • ১৩ অক্টোবর ২০২৬
আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা
  • ১৩ অক্টোবর ২০২৬
নিজের ছবি দিয়েই হোয়াটসঅ্যাপে স্টিকার তৈরি করবেন যেভাবে
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েট আন্দোলনে বুয়েটের সংহতি, শাহবাগে শিক্ষার্থীদের মানববন্…
  • ১৩ অক্টোবর ২০২৬