২২ দিনের ছুটিতে যাচ্ছে জাবিপ্রবি

১৪ মার্চ ২০২৫, ০৯:৪৫ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:২৫ PM

© টিডিসি সম্পাদিত

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) পবিত্র মাহে রমজান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, জুমাতুল বিদা, পবিত্র শব-ই-কদর ও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ২২ দিনের ছুটি ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজা, পবিত্র মাহে রমজান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, জুমাতুল বিদা, পবিত্র শব-ই-কদর ও পবিত্র ঈদ-উল-ফিতর এর ছুটি উপলক্ষ্যে ১৬ মার্চ, রবিবার হতে ৭ এপ্রিল, সোমবার বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা এবং ১৯ মার্চ, বুধবার ৭ এপ্রিল অফিসসমূহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছুটির সময় বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট এবং নিরাপত্তা ব্যবস্থা চালু থাকবে। উক্ত ছুটি শেষে আগামী ৮ এপ্রিল, মঙ্গলবার হতে যথারীতি পূর্বের নিয়মে একাডেমিক এবং দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হবে।

কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি নিয়ে আন্তঃশিক্ষা বোর্ডের জরুরি নির…
  • ১৩ অক্টোবর ২০২৬
ড. ইউনূসকে হেনস্তা চেষ্টায় নাহিদ ইসলামের বিবৃতি
  • ১৩ অক্টোবর ২০২৬
ড. ইউনূসকে হেনস্তা, যা বলছে সরকার
  • ১৩ অক্টোবর ২০২৬
ব্র্যানারসন অ্যাপারেলে চাকরি, আবেদন শুরু আজ থেকে
  • ১৩ অক্টোবর ২০২৬
আ’লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের কোনো সম্ভাবনা দেখি না
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ ১১ জন, সকালে খাবার পৌঁছে দিলেন …
  • ১৩ অক্টোবর ২০২৬