হল ছেড়ে বাড়ি ফিরছেন কুয়েট শিক্ষার্থীরা

২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪২ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:০২ PM
হল ছাড়ছেন কুয়েট শিক্ষার্থীরা

হল ছাড়ছেন কুয়েট শিক্ষার্থীরা © সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেছেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে শিক্ষার্থীরা হল ত্যাগ শুরু করেন। আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

ভোর থেকেই ভারী ব্যাগ ও অন্যান্য জরুরি আসবাব নিয়ে শিক্ষার্থীদের হল ছাড়তে দেখা গেছে। তারা জানান, কর্তৃপক্ষের নির্দেশ মানতেই তারা ক্যাম্পাস ছাড়ছেন। তবে তাদের দাবি আদায়ের আন্দোলন চলমান থাকবে।

শিক্ষার্থীরা জানান, সার্বিক নিরাপত্তার স্বার্থে শিক্ষার্থীদের নিরাপদ আশ্রয়স্থল বাড়িতে চলে যাচ্ছেন তারা। ইতোমধ্যে অনেক শিক্ষার্থী হল থেকে বের হয়ে গেছেন। বাকিরাও হয়তো নির্ধারিত সময়ের আগে হল ত্যাগ করবেন।

এর আগে গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) কুয়েট প্রশাসন নিরাপত্তার স্বার্থে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দেয় কর্তৃপক্ষ।

এদিকে অপ্রীতিকর কোনো ঘটনা এড়াতে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এর মাঝেই শিক্ষার্থীদের হল ছাড়তে দেখা গেছে। যদিও সব শিক্ষার্থী হল ছাড়বেন কি না, সেটি পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। তবে অনেকেই এখনো হলে রয়েছেন বলে জানা গেছে।

গতকাল রাত সাড়ে ৯টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন হলের শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলা পাদদেশ থেকে শুরু হয়ে আবাসিক হলসহ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা হল না ছাড়ার ঘোষণা দেন।

মঙ্গলবার দুপুরে কুয়েটের সিন্ডিকেট সভা শেষে হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ভিসির বাসভবনে ফের তালা ঝোলাতে গেলে শিক্ষকদের প্রতিবাদের মুখে পিছু হটেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকেই শিক্ষকদের নিয়ে বাসভবনে বৈঠকে বসেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ। দুপুর ১২টার দিকে ভিসির বাসভবনের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। মাইকে ভেতরে থাকা সবাইকে বেরিয়ে আসার ঘোষণা দেন তারা। এ সময় শিক্ষকরা বেরিয়ে এসে গেটে তালা দেওয়া কর্মসূচির প্রতিবাদ জানান।

উল্লেখ্য, ১৮ ফেব্রুয়ারি সংঘর্ষের পর থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। সংঘর্ষের পর থেকে শিক্ষার্থীরা ভিসি, প্রো-ভিসির অপসারণসহ ছয় দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

এ অবস্থার মধ্যে গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভিসির বাসভবনে বিশ্ববিদ্যালয়ের ৯৯তম (জরুরি) সিন্ডিকেট সভায় সার্বিক নিরাপত্তার কারণে আজ বুধবার সকাল ১০টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের এ সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। তারা প্রশাসনের সিদ্ধান্ত না মেনে হলে অবস্থান করার ঘোষণা দেন।

ডেকে নিয়ে কিশোরকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু
  • ১৫ মার্চ ২০২৬
ফের ফেনীতে মধ্যরাতে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ
  • ১৫ মার্চ ২০২৬
ইবির আবাসিক হল বন্ধ হচ্ছে আজ
  • ১৫ মার্চ ২০২৬
ইরানের অর্থনীতির মেরুদণ্ড খ্যাত খারগ দ্বীপে ব্যাপক মার্কিন …
  • ১৫ মার্চ ২০২৬
ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের ৩ ইউনিটের কমিটি বিলুপ্ত
  • ১৫ মার্চ ২০২৬
ইরান যুদ্ধ নিয়ে নেতিবাচক সংবাদ প্রচার করলে লাইসেন্স বাতিলে…
  • ১৫ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081