শিক্ষার্থীদের গবেষণায় উদ্বুদ্ধ করতে যবিপ্রবি প্রশাসনের উদ্যোগ

২০ জানুয়ারি ২০২৫, ০৮:০৯ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১৬ PM
যবিপ্রবি ক্যাম্পাস

যবিপ্রবি ক্যাম্পাস © সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীদের গবেষণায় সংযুক্ত ও উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে প্রশাসন। আগামী ২৫ জানুয়ারি যবিপ্রবি দিবসে নানা আয়োজনের মধ্যে থাকবে পোস্টার প্রেজেন্টেশনও। স্নাতক ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করতে পারবেন। বিশ্ববিদ্যালয় দিবসে এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। 

রবিবার (১৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে জীব বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সকল বর্ষের স্নাতক ও স্নাতোকোত্তর পর্যায়ে ২৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য ‘বিশ্ববিদ্যালয় দিবস ২০২৫’ উদ্‌যাপন উপলক্ষ্যে পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা উদ্ভাবনী আইডিয়া/প্রকল্প/গবেষণা সংক্রান্ত পোস্টার উপস্থাপন করবে। স্নাতক পর্যায়ে উদ্ভাবনী আইডিয়া/প্রকল্প/গবেষণা ও স্নাতোকোত্তর পর্যায়ে প্রকল্প/গবেষণা দুই ক্যাটেগরিতে পোস্টার প্রেজেন্টেশন হবে। এছাড়া স্নাতক ও স্নাতোকোত্তর উভয় পর্যায়ে প্রথম ১০ জনকে পুরস্কার প্রদান করা হবে ।  বিজয়ীদের মধ্যে ১ম পুরস্কার ৫ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৪ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ৩ হাজার টাকা ও চতুর্থ থেকে দশম পর্যন্ত ১ হাজার টাকা প্রদান করা হবে। এছাড়া বিজয়ীদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হবে।

বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগের শিক্ষার্থী মহিউদ্দিন বলেন, এ ধরনের আয়োজন নিঃসন্দেহে একটি প্রশংসনীয় ও ব্যতিক্রমী উদ্যোগ। পোস্টার প্রেজেন্টেশনের মাধ্যমে যে নতুন আইডিয়া ও  গবেষণার ধারণাগুলো আসবে সেগুলোর বাস্তব রূপ দানে বিশ্ববিদ্যালয় ও সরকারের পক্ষ হতে ফান্ডিং করলে শিক্ষার্থীরা আরো গবেষণামুখী হবে।

এ ধরনের আয়োজনে উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণায় উদ্বুদ্ধ করতেই আমরা এ ধরনের আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে লুকিয়ে থাকা নতুন আইডিয়া ও গবেষণা ধারণাগুলো বের হয়ে আসবে। তাদের চিন্তার নতুন দ্বার উন্মোচিত হবে। বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশ্ববিদ্যালয় ও দেশকে এগিয়ে নিয়ে যাবে। 

ব্যাংক এশিয়া নিয়োগ দেবে এটিএম অপারেশনস অফিসার, আবেদন ২৩ জুল…
  • ১১ জুলাই ২০২৬
ফুল-ফান্ডেড স্কলারশিপে স্নাতকে পড়াশোনার সুযোগ কানাডায়, কর…
  • ১১ জুলাই ২০২৬
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা বন্ধের কারণ জানাল যুক্তরাষ্ট…
  • ১১ জুলাই ২০২৬
বাসের সিটে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেত…
  • ১১ জুলাই ২০২৬
জাতীয় গবেষণা রিপোজিটরি: বাংলাদেশের গবেষণায় নতুন দিগন্ত
  • ১১ জুলাই ২০২৬
২৫ বছরেই না ফেরার দেশে বিশ্বকাপ খেলা তরুণ ফুটবলার 
  • ১১ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence