সাময়িক বরখাস্ত হলেন কুয়েটের পাঁচ শিক্ষক

০৯ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৭ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৯ PM
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) অবৈধ উপায়ে নিয়োগ ও পদোন্নতি পাওয়ার অভিযোগে ৫ শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও তথ্য শাখার সেকশন অফিসার (গ্রেড-১) শাহেদুজ্জামান শেখ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, অবৈধ উপায়ে নিয়োগ এবং পদোন্নতি পাওয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত কুয়েটের ৯৫তম সিন্ডিকেট সভায় তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

সাময়িক বরখাস্ত শিক্ষকরা হলেন, মানবিক ও ব্যবসায় বিভাগের অধ্যাপক মাসরুরা মোস্তফা, আইইএম বিভাগের অধ্যাপক সুব্রত তলাপাত্র, বিইসিএম বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইকরামুল হক, ইএসই বিভাগের সহকারী অধ্যাপক নিবিড় মন্ডল এবং মানবিক ও ব্যবসায় বিভাগের সহকারী অধ্যাপক শাহরিয়ার রোমান।

ট্যাগ: কুয়েট
দুপুরের মধ্যে দেশের ৫ অঞ্চলে ঝড়ের আভাস
  • ১৪ অক্টোবর ২০২৬
ডেঙ্গুতে প্রাণ গেল কুবি শিক্ষার্থী সুমন শেখের
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল
  • ১৪ অক্টোবর ২০২৬
মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ, চার দফা দা…
  • ১৪ অক্টোবর ২০২৬
জেনেভা ক্যাম্পে পুলিশ-ডিবি-এপিবিএন-এসআরবির যৌথ অভিযান
  • ১৪ অক্টোবর ২০২৬
১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬