বশেমুবিপ্রবিতে মাদক সেবনকালে ১০ বহিরাগত আটক

০৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৮ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৫ PM
মাদক সেবনকালে আটক

মাদক সেবনকালে আটক © টিডিসি ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুবিপ্রবি) মাদক সেবনকালে ২০ বহিরাগতকে আটক করে ১০ জনকে পুলিশে সোপর্দ করেছেন প্রক্টরিয়াল বডি। আটককৃতদের মধ্যে ১০ জন প্রাপ্ত বয়স্ক না হওয়ায় তাদের অভিভাবক ডেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীকে ইভটিজিং করায় এক ইজিবাইক চালককে আটক করে শিক্ষার্থীরা।

শুক্রবার (৬ ডিসেম্বর) দিবাগত ১২টার দিকে অভিযান চালিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান থেকে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য (গাঁজা) উদ্ধার করা হয়। পরবর্তীতে প্রক্টরিয়াল বডি তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে সোপর্দ করেন।

জানা যায়, তারা রাত ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের লেক পাড়, নির্মাণাধীন কফি হাউজে গাঁজা সেবন করছিলেন। এসময় মাদক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের নিয়ে প্রশাসনের গঠিত কমিটি তাদেরকে আটক করেন।

এ বিষয়ে প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব বলেন, ‘আমরা চেষ্টা করছি ক্যাম্পাসকে মাদক মুক্ত রাখার জন্য। আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। আশা করছি দ্রুত বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ  মাদকমুক্ত হবে।’

গণতন্ত্রের প্রাণ হলো মতের বৈচিত্র্য: পাবিপ্রবি উপাচার্য 
  • ২৮ আগস্ট ২০২৬
রাজধানীতে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • ২৮ আগস্ট ২০২৬
সোমবার মন্ত্রিসভার বৈঠকে উঠছে পে-স্কেল, সেপ্টেম্বরেই কার্যকর
  • ২৮ আগস্ট ২০২৬
বাংলাদেশ–ভারত সিরিজ নিয়ে সুখবর
  • ২৮ আগস্ট ২০২৬
বৃহস্পতিবারের মধ্যেই জারি হতে পারে পে-স্কেলের গেজেট  
  • ২৮ আগস্ট ২০২৬
রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৯১ গ্রেপ্তার, মামলা ৩৯
  • ২৮ আগস্ট ২০২৬