বিশ্ব এএমআর সচেতনতা সপ্তাহে পুরস্কার জিতলেন সিভাসুর দুই শিক্ষার্থী

২৪ নভেম্বর ২০২৪, ১১:৩২ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
বিশ্ব এএমআর সচেতনতা সপ্তাহে পুরস্কার জয়ী সিভাসুর দুই শিক্ষার্থী

বিশ্ব এএমআর সচেতনতা সপ্তাহে পুরস্কার জয়ী সিভাসুর দুই শিক্ষার্থী © সংগৃহীত

বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) সচেতনতা সপ্তাহ-২০২৪ উপলক্ষ্যে আয়োজিত ভিডিও প্রতিযোগিতায় পুরস্কার জিতেছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) দুই শিক্ষার্থী। রোববার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ভিডিও প্রতিযোগিতায় সেরা বার্তার জন্য পুরস্কৃত হয়েছেন সিভাসুর ফিজিওলিজি, বায়োকেমিস্ট্রি ও ফার্মাকোলজি বিভাগের মাস্টার্সের ছাত্র বোরহান উদ্দিন রাব্বি। আর সৃজনশীল ভিডিও ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. রহিদুল ইসলাম।

আরো পড়ুন: ক্যাডার ও নন-ক্যাডার মিলে ২২ হাজার কর্মকর্তা নিয়োগের ঘোষণা আজ

সম্প্রতি ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) সচেতনতা সপ্তাহ-২০২৪ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তাদেরকে পুরস্কৃত করা হয়। বাংলাদেশ এএমআর রেসপন্স অ্যালায়েন্স, স্বাস্থ্য অধিদপ্তর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, খাদ্য ও কৃষি সংস্থা, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল এবং বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

ইকরাকে নিয়ে ফেসবুকে পোস্টে বিস্ফোরক অভিযোগ অভিনেতা আলভীর
  • ০৭ মার্চ ২০২৬
বাংলাদেশিকে গ্রেপ্তার করে মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্রে নিয়ে…
  • ০৭ মার্চ ২০২৬
বরিশাল শিক্ষা বোর্ডের দুঃখ প্রকাশ, উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ
  • ০৭ মার্চ ২০২৬
চীনকে দোলাচলে ফেলছে ইরান যুদ্ধ
  • ০৭ মার্চ ২০২৬
কিশোরীকে যৌন নির্যাতন করেছিলেন ট্রাম্প, নথি প্রকাশ করল মার্…
  • ০৭ মার্চ ২০২৬
বেইলি রোডের সরকারি অ্যাপার্টমেন্ট ছাড়লেন শফিকুল আলম, ফেসবুক…
  • ০৭ মার্চ ২০২৬