প্রতিষ্ঠার দুই যুগ পর প্রো-ভিসি পেল হাবিপ্রবি 

০৪ নভেম্বর ২০২৪, ০৬:৫৬ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০৪ PM
প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম শিকদার ও হাবিপ্রবি) লোগো

প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম শিকদার ও হাবিপ্রবি) লোগো © টিডিসি ফটো

প্রতিষ্ঠার দুই যুগ পর উপ-উপাচার্য (প্রো-ভিসি) পেল হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)। প্রো-ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়টির কৃষি অনুষদের কৃষিবিদ্যা বিভাগের প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম শিকদার। 

সোমবার (৪ নভেম্বর) রাষ্ট্রপতির নির্দেশক্রমে শিক্ষামন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ. এস. এম কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত হওয়া যায়। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১২ (১)ধারা অনুযায়ী তাকে এ নিয়োগ প্রদান করা হয়। হাবিপ্রবির প্রো-ভাইস-চ্যান্সেলর পদে নিম্নোক্ত শর্তে তাকে নিয়োগ প্রদান করা হয়। প্রো-ভাইস-চ্যান্সেলর পদে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর হবে। উপর্যুক্ত পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন। 

আরও বলা হয়েছে, তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও ভাইস চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

দেখে নিন ইংল্যান্ড, নরওয়ের একাদশে কারা আছেন
  • ১২ জুলাই ২০২৬
তারকা এক ফুটবলারকে নিয়ে শঙ্কায় আর্জেন্টিনা
  • ১২ জুলাই ২০২৬
মসজিদ পরিদর্শনে গিয়ে ইসলাম গ্রহণ করলেন অস্ট্রেলিয়ার ফুটবলার…
  • ১২ জুলাই ২০২৬
নবীনদের স্বপ্নযাত্রায় এডাস্টের বর্ণাঢ্য নবীন বরণ ও সাংস্কৃত…
  • ১২ জুলাই ২০২৬
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহ…
  • ১২ জুলাই ২০২৬
ফরিদপুরে বাস চাপায় নিহত ৫, একাধিক যানবাহনে আগুন
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence