কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ঢাবি অধ্যাপক দিলীপ কুমার বড়ুয়া

১৭ অক্টোবর ২০২৪, ০৫:২৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ুয়া

অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ুয়া © টিডিসি ফটো

কিশোরগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ুয়া। তাকে আগামী ৪ বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছেন শিক্ষা মন্ত্রণালয়।

পাঁচটি শর্তে পাঁচ তাকে নিয়োগ হয়েছে। এগুলো হলো: ভাইস চ্যান্সেলর (উপাচার্য) হিসেবে নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে; ভাইস চ্যান্সেলর পদে তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতাদি পাবেন; বিধি অনুযায়ী ভাইস চ্যান্সেলর পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্য সুবিধা ভোগ করবেন; বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন; রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করেন। এরপর থেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ প্রক্রিয়া শুরু করে সরকার। সর্বশেষ আজ এই বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

ডিলারশিপ পেল ছাত্রদল নেতার প্রতিষ্ঠান, প্রতিবাদ জানিয়ে বিএন…
  • ১৪ অক্টোবর ২০২৬
নেহার ‘ওয়ান পিস’ লেখা লাল টি-শার্টের মাহাত্ম্য কী? কীসের প্…
  • ১৪ অক্টোবর ২০২৬
যুব উন্নয়নের প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত প্রত…
  • ১৪ অক্টোবর ২০২৬
আইসিসি র‍্যাঙ্কিংয়ে উন্নতি লিটন-হাসানের
  • ১৪ অক্টোবর ২০২৬
শুধু মহিলারা না, অনেক ছেলেও নিজেদের খুব অনিরাপদ মনে করছে
  • ১৪ অক্টোবর ২০২৬
মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের প্রতিটি বাড়িতে যাওয়ার নির্দেশ…
  • ১৪ অক্টোবর ২০২৬