আবরারের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল

০৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৮ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৩ PM
আবরার ফাহাদ

আবরার ফাহাদ © ফাইল ছবি

ছাত্রলীগের নির্যাতনে নিহত বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহীন আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় শিক্ষাঙ্গনে নির্যাতন বন্ধে কমিটি গঠনের নির্দেশও দিয়েছেন আদালত।

উল্লেখ্য, ২০২১ সালের ৮ ডিসেম্বর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবনের আদেশ দেন আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত এ রায় ঘোষণা করেন।

এছাড়াও ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শের-ই-বাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ১৯ জনকে আসামি করে পরের দিন ৭ অক্টোবর চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন নিহতের বাবা বরকত উল্লাহ।

ট্যাগ: বুয়েট
কুয়েত, বাহরাইন ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা
  • ১৩ জুলাই ২০২৬
বন্যার পানিতে ডুবে প্রাণ গেল শিশু, কিশোর ও যুবকের
  • ১৩ জুলাই ২০২৬
ফ্রান্স-স্পেন ম্যাচের দায়িত্বে আলোচিত রেফারি ইভান বার্টন
  • ১৩ জুলাই ২০২৬
হরমুজ উত্তেজনায় ইরানের দক্ষিণাঞ্চলে ফের মার্কিন হামলা
  • ১৩ জুলাই ২০২৬
বিশ্বকাপে এক মিনিটও না খেলে সেমিফাইনালে তারা
  • ১৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence