হলে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন বুয়েট শিক্ষার্থী তানভীর

২১ মে ২০২৪, ০৭:৩৬ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৭ PM
তানভীর

তানভীর © সংগৃহীত

পাঁচদিন ধরে খোঁজ পাওয়া যাচ্ছে না বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী মাহমুদুল হাসান তানভীরের (২৪)। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে তানভীরের পরিবার।

নিখোঁজ তানভীর বুয়েটের শিল্প উৎপাদন প্রকৌশল (আইপিই) বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী। বুয়েটের শহীদ স্মৃতি হলে থাকতেন তিনি। গত ১৭ মে হলে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়েছিলেন তিনি। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

এ বিষয়ে তানভীরের বাবা সাইদুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘আমি পরিবারসহ দক্ষিণখানের পূর্ব আজমপুর ভাড়া থাকি। ১৭ মে তার বাসা থেকে তানভীর বের হয়ে যায়। এরপরে তার সঙ্গে যোগাযোগ করতে পারিনি। পরে রাত নয়টার দিকে তার দুটি ফোন নম্বরও বন্ধ পাওয়া যায়। এরপরে হলে তার সহপাঠীদের সঙ্গে যোগাযোগ করেও ছেলের কোনো খোঁজ পাইনি। বাসায় তার কোনো মোবাইল ফোন আমরা পাইনি।’

এ দিকে দক্ষিণখান থানার ওসি শেখ আমিনুল বাশার বলেন, তানভীর তার ব্যবহৃত ফোন বাসায় রেখে গেছেন। ফলে প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান বের করা সম্ভব হয়নি। আমরা ম্যানুয়ালি খোঁজ করছি।

কর কমিশনারের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শুরু ১৫ …
  • ১৫ অক্টোবর ২০২৬
চাকা না থাকলেও ত্বকের যেসব পরিবর্তনে মিলতে পারে স্তন ক্যান্…
  • ১৫ অক্টোবর ২০২৬
এআই ব্যবহার করে কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দেওয়ার বিষয়ে যা বললেন …
  • ১৫ অক্টোবর ২০২৬
৫ পদে ৩৩ জনবল নিয়োগ দেবে চট্টগ্রামের কর অঞ্চল-৩
  • ১৫ অক্টোবর ২০২৬
তৃতীয় ভাষা শেখাতে শিক্ষার্থীদের মতামত নেবে জাতীয় বিশ্ববিদ্য…
  • ১৫ অক্টোবর ২০২৬
১৯তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষা তিন কেন্দ্রে, সময়সূচি প্রক…
  • ১৫ অক্টোবর ২০২৬