শাবিপ্রবির লেকে শ্রমিকের লাশ উদ্ধার

১৫ মে ২০২৪, ০৪:৩৬ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৭ PM

© টিডিসি ফটো

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লেকে কাজ করতে আসা এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৫ মে) দুপুর আড়াইটার দিকে এ লাশ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী ।  

নিহত যুবকের নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি নগরীর বিমানবন্দর থানার লাখাউরা বড় বাড়ির মৃত বারিক মিয়ার ছেলে। 

প্রক্টর বলেন, নিহত শ্রমিক ফুডকোর্টের পাশের লেকের কাজ করছিল। সেখানে বিদ্যুতের লাইন রয়েছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শকে তার মৃত্যু হতে পারে। ইতোমধ্যে লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। 

ফুডকোর্টের একটি দোকানের কর্মচারী জানান, বেলা সাড়ে ১২টার দিকে তার দোকান থেকে খাবার দোকান থেকে পানি নিয়েছিলেন আলমগীর। লেকে সে কাজ করছিল। হঠাৎ বেলা একটার দিকে লেকে ওই শ্রমিকের লাশ ভাসতে দেখেন তিনি। 

এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ লেক পরিদর্শন করে বলেন, ব্যাপারটি দুঃখজনক নিহত শ্রমিকের পরিবারকে সহযোগিতা করা হবে। এছাড়া  এ ঘটনার তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের পুর পরিবেশ কৌশল বিভাগের অধ্যাপক ড. মুশতাক আহমেদকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

শ্রমিকের মৃত্যুতে তদারকির কোনো অভাব ছিল না কিনা-এমন প্রশ্নে উপাচার্য বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনের মাধ্যমে আমরা এ ব্যাপারে ব্যবস্থা নিব। 

 
কর কমিশনারের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শুরু ১৫ …
  • ১৫ অক্টোবর ২০২৬
চাকা না থাকলেও ত্বকের যেসব পরিবর্তনে মিলতে পারে স্তন ক্যান্…
  • ১৫ অক্টোবর ২০২৬
এআই ব্যবহার করে কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দেওয়ার বিষয়ে যা বললেন …
  • ১৫ অক্টোবর ২০২৬
৫ পদে ৩৩ জনবল নিয়োগ দেবে চট্টগ্রামের কর অঞ্চল-৩
  • ১৫ অক্টোবর ২০২৬
তৃতীয় ভাষা শেখাতে শিক্ষার্থীদের মতামত নেবে জাতীয় বিশ্ববিদ্য…
  • ১৫ অক্টোবর ২০২৬
১৯তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষা তিন কেন্দ্রে, সময়সূচি প্রক…
  • ১৫ অক্টোবর ২০২৬