বঙ্গবন্ধু শৈশব থেকেই স্বাধীন দেশ গড়ার সংগ্রাম করেছেন: রাবিপ্রবি উপাচার্য 

১৭ মার্চ ২০২৪, ০৮:২৪ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM
আলোচনায় সভায় অতিথিবৃন্দ

আলোচনায় সভায় অতিথিবৃন্দ © টিডিসি ফটো

 তিনি বলেন, বঙ্গবন্ধুর এই সংগ্রামের ইতিহাস শিশু-কিশোরদের মাঝে ছড়িয়ে দিতে ও তাঁর আদর্শে অনুপ্রাণিত করে দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

আজ রোববার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও ‘জাতীয় শিশু দিবস’ উপলক্ষ্যে দীপংকর তালুকদার সম্মেলন কক্ষে প্রধান অতিথির আলোচনায় এ আহ্ববান জানান তিনি। 

তিনি বলেন, জীবনের ৮ টি জন্মদিন জেলে কাটিয়েছেন বঙ্গবন্ধু। তাঁর জন্ম না হলে এই বাংলাদেশের জন্ম হতোনা। বাঙালি জাতির অবিসংবাদিত নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনসহ মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহিদ, ১৯৭৫ এর ১৫ আগস্ট ঘাতকদের হাতে নির্মমভাবে নিহত বঙ্গবন্ধু পরিবারের সদস্য ও জাতীয় চার নেতাকে বিনম্র চিত্তে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন উপাচার্য।

রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে রাবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. কাঞ্চন চাকমা, প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. নিখিল চাকমা, রাবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ও ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক গৌরব চাকমা এবং রাবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ও সহকারী রেজিস্ট্রার (একাডেমিক) মাহবুব আরা বক্তব্য প্রদান করেন।

3d38d865-841f-45fb-8a73-60af0122b89e

অন্যদিকে উপ-উপাচার্য অধ্যাপক ড. কাঞ্চন চাকমা বলেন, জাতির পিতা শিশুদের অনেক ভালোবাসতেন যা তাঁর বিভিন্ন কর্মকাণ্ডে দেখা যায়। শিশুদের প্রতি তাঁর অনেক দরদ, মমতাবোধ ছিল। দেশের বর্তমান ও ভবিষ্যতে শিশুরা যেন নিরাপদ এবং বাসযোগ্য বেড়ে ওঠে সেজন্য শিশুদের অনেক গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ধীমান শর্মা। এছাড়াও বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক জনাব সূচনা আখতার, হিসাব বিভাগের পরিচালক জনাব মো. নূরউজ্জামান এবং কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি জনাব মো. কামাল হোসেন।

আলোচনা সভা শেষে দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী মাঝে বিতরণ করা হয়। এর আগে সকাল ১০টায় উপ-উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সাথে নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য।

‎জাবি অধ্যাপক জামাল উদ্দিনকে জড়িয়ে ‘অপপ্রচারের’ প্রতিবাদ শি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ার ২০২৬-এ চ্যাম্পিয়ন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউনিসেফে ইন্টার্নশিপের সুযোগ, করুন আবেদন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আমন্ত্রণ দুই দফায় পেয়েছিলেন তারেক রহমান, দাবি ভারতীয় পররাষ্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়োগ দেবে সাব-ব্রাঞ্চ ইনচার্জ, …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ প্রাথমিকভাবে চূড়ান্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9