দীর্ঘ ১৪ দিন পর ক্লাসে ফিরেছেন পবিপ্রবি শিক্ষক-শিক্ষার্থীরা

০৪ মার্চ ২০২৪, ০৪:১০ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৫ AM
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) © ফাইল ছবি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘ ১৪ দিন অচলাবস্থার পর একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (৪ মার্চ) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম শুরু হয়।

রবিবার (৩ মার্চ) রাত ১০টায় পবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্তর অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. সন্তোষ কুমার বসু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক লাঞ্ছণার ঘটনায় অভিযুক্ত কর্মকর্তা সামসুল হক রাসেলকে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। এদিন রাত ১১ টায় পবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর জেহাদ পারভেজ ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. আসাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (৪ মার্চ)  থেকে সকল শিক্ষক যথারীতি একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করবে। 

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি রাত ৯ টায় কর্মকর্তা মো. সামসুল হক রাসেল কর্তৃক বিশ্ববিদ্যালয়ের অতিথি ভবনের (কৃষিকুঞ্জ) ডাইনিং কক্ষে বিশ্ববিদ্যালয়ের পোস্ট হারভেস্ট টেকনোলজি এন্ড মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মো: নজরুল ইসলামকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং শারীরিকভাবে লাঞ্ছিত করাসহ জীবননাশের হুমকি দেন। পরবর্তীতে অধ্যাপক মো. নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা মো. সামসুল হক রাসেলের বিরুদ্ধে রেজিস্ট্রার বরাবর অভিযোগপত্র দাখিল করেন।

পাঁচ দফা দাবিতে ফরিদপুর রাজেন্দ্র কলেজে শিক্ষার্থীদের বিক্ষ…
  • ১৪ জুলাই ২০২৬
নেশার টাকার জন্য বাবা-মাকে নিয়মিত মারধর, নিরুপায় হয়ে সন্তান…
  • ১৪ জুলাই ২০২৬
এইচএসসি পরীক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার আহ্বান শিক্ষামন্ত্…
  • ১৪ জুলাই ২০২৬
ঝালকাঠিতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৪ জুলাই ২০২৬
যশোরে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের …
  • ১৪ জুলাই ২০২৬
শেখ হাসিনা ফিরলে নিশ্চিত করা হবে ন্যায়বিচার: তথ্য উপদেষ্টা
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence