ককটেল বিস্ফোরণে আহত রুয়েট শিক্ষার্থী

২২ নভেম্বর ২০২৩, ১১:১৯ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১০ PM
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

ককটেল বিস্ফোরণে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থী আহত হয়েছেন। আহত সংগ্রাম কুমার (২৪) রুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক (ইইই) বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি ঝিনাইদহ জেলায়।


মঙ্গলবার(২১ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাজশাহী মহানগরীর শহিদ এএইচএম কামারুজ্জামান চত্বর এলাকায় হাতবোমা বিস্ফোরণে এ ঘটনা ঘটে। ঘটনার পর আহত সংগ্রামকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। তার পায়ে হাতবোমার স্প্লিন্টার লেগেছে।

নগরীর বোয়ালিয়া থানার ওসি মো. সোহরাওয়ার্দী জানান, রুয়েট থেকে অটোরিকশায় আসার পর নেমে ভাড়া দিচ্ছিলেন সংগ্রাম। এ সময় পাশে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটে এবং এর একটি স্প্লিন্টার সংগ্রামের পায়ে লাগে। ঘটনার সময় লোকজন মনে করেছে গাড়ির টায়ার পাংচার হয়েছে। কে কোন জায়গা থেকে হাতবোমা মেরেছে তা কেউ দেখেনি। আগে থেকে থাকা হাতবোমার বিস্ফোরণ হয়েছে কিনা তাও জানা যাচ্ছে না। আমরা বিষয়টি তদন্ত করছি। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাভারে জাবি শিক্ষার্থীকে অপহরণ-ছিনতাইয়ের অভিযোগ, মুক্তিপণ দ…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
আসিফ মাহমুদের পাশে মীর স্নিগ্ধ, দুদকের কড়া সমালোচনা
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ফেসবুকে ছাত্রদলের ছবি-সংবাদ, জবি জনসংযোগ কর…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
দেনার এড়াতে ‘অপহরণ নাটক’, সাড়ে চার বছর পর উদ্ধার হোটেল মালিক
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাবিতে ১১৭৪ প্রতিযোগী নিয়ে ‘৮ম ঢাকা ইউনিভার্সিটি কুইজ ফেস্ট’
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জিএসটি গুচ্ছের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬