মোটরসাইকেল দুর্ঘটনায় শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

০১ নভেম্বর ২০২৩, ০৭:৪১ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:২১ PM
রাকিবুল হাসান সিফাত

রাকিবুল হাসান সিফাত © সংগৃহীত

মোটরসাইকেল দুর্ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) রাকিবুল হাসান সিফাত নামের এক শিক্ষার্থী মৃত্যু হয়েছে। তিনি রসায়ন বিভাগের ১৯-২০ সেশনের শিক্ষার্থী। 

বুধবার (১ নভেম্বর) ভোর ৪টার দিকে গোয়াইনঘাট থানার সালুটিকর তদন্ত কেন্দ্রের নিকটবর্তী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন গোয়াইনঘাট থানার সহকারী উপ-পরিদর্শক খালিক।

তিনি জানান, 'ভোর ৪টার দিকে আমরা তার মরদেহটি রাস্তার পাশ থেকে উদ্ধার করি। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। সন্দেহ করা হচ্ছে সে এক্সিডেন্ট করেছে। সে মোটর সাইকেল যোগে কোথাও যাচ্ছিলো।'

আরও পড়ুন: ঢাবি ছাত্রীকে যৌন হয়রানি, শিক্ষকের প্রমোশন ৩ বছরের জন্য স্থগিত

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী বলেন, 'তাকে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজে নিয়ে আসা হচ্ছে। আমরা খবর পেয়েছি সে এক্সিডেন্ট করেছে। তবে এখনো বিস্তারিত জানা যায়নি।'

নুরের মিসাইলে মগবাজার-বাংলামোটর তছনছ হয়ে গেছে
  • ১৬ অক্টোবর ২০২৬
অনার্স ফাইনালের সাময়িক সনদ বিতরণ শুরু কাল, পাবে যেসব কলেজ
  • ১৬ অক্টোবর ২০২৬
বিয়ের আগের দিন বরের মৃত্যু, সদ্য পাস করা বিশ্ববিদ্যালয় শিক্…
  • ১৬ অক্টোবর ২০২৬
ঢাবিসহ ছয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া রিয়াদের গৎবাঁধা রুটিন …
  • ১৬ অক্টোবর ২০২৬
ভিসি ভবনের পাশেই গরু জবাই জবি শিক্ষার্থীদের
  • ১৬ অক্টোবর ২০২৬
ডিগ্রি প্রথম বর্ষের দুই দিনের পরীক্ষার তারিখ পরিবর্তন, নতুন…
  • ১৬ অক্টোবর ২০২৬