প্রকৌশল গুচ্ছের ভর্তি ফি জমার সময় শেষ হচ্ছে আজ

২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩১ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
প্রকৌশল গুচ্ছভুক্ত চুয়েট, কুয়েট ও রুয়েট

প্রকৌশল গুচ্ছভুক্ত চুয়েট, কুয়েট ও রুয়েট © ফাইল ছবি

প্রকৌশল গুচ্ছভুক্ত চুয়েট, কুয়েট ও রুয়েটের বিভিন্ন বিভাগে ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তিচ্ছুদের শিক্ষার্থীদের ভর্তি ফি জমা দেওয়ার সময় শেষ হচ্ছে আজ রোববার (২৪ সেপ্টেম্বর)। এর আগে বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

প্রকৌশল গুচ্ছ ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান ও সদস্য-সচিব অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুয়েট, কুয়েট ও রুয়েট এর বিভিন্ন বিভাগে স্নাতক ১ম বর্ষ/লেভেল-১ (শিক্ষাবর্ষ ২০২২-২৩) এর ভর্তির জন্য ৩য় ভর্তির পর অপেক্ষমাণ তালিকার ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৫৮০৭ হতে ৫৮৩৩ মেধাতালিকা পর্যন্ত এবং স্থাপত্য বিভাগের ৩৬২ হতে ৩৬৩ মেধাতালিকা পর্যন্ত শিক্ষার্থীদের বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের তালিকা https://admissionckruet.ac.bd এর ওয়েবসাইটে দেয়া হয়েছে।

প্রার্থীদের জন্য লক্ষণীয়: ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৫৮০৭ হতে ৫৮৩৩ মেধাতালিকা পর্যন্ত এবং স্থাপত্য বিভাগের ৩৬২ হতে ৩৬৩ মেধাতালিকা পর্যন্ত শিক্ষার্থীদেরকে রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকে ভর্তি ফি জমা দিতে বলা হচ্ছে। উক্ত তারিখের মধ্যে ফি জমাদানে ব্যর্থ হলে ভর্তি বাতিল বলে গণ্য হবে।

নোটিশ প্রাপ্তির পর থেকেই অটোমাইগ্রেশন প্রক্রিয়া চালু হয়ে যাবে। প্রার্থীরা যদি তাঁদের প্রাপ্ত বিশ্ববিদ্যালয় ও বিভাগেই পড়তে ইচ্ছুক হয় তবে তাদেরকে অটোমাইগ্রেশন প্রক্রিয়া বন্ধ করতে হবে রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার মধ্যে। অন্যথায় তাদের মেধাস্থান এবং পছন্দক্রম অনুসারে বিশ্ববিদ্যালয় ও বিভাগ অটোমাইগ্রেশন প্রক্রিয়ার মাধ্যমে পরিবর্তিত হবে।

প্রার্থীদের মেধাস্থান এবং পছন্দক্রম অনুসারে বিশ্ববিদ্যালয় ও বিভাগ নির্ধারন করে সোমবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১০টার মধ্যে ওয়েবসাইটে দেওয়া হবে। ভর্তি ফি জমাদানের পর সকল সনদপত্র সমূহ রোববারের (২৪ সেপ্টেম্বর) মধ্যে জমা দানে ব্যর্থ হলে তাঁর ভর্তি বাতিল করা হবে।

আরো পড়ুন: রাবির ‘এ’ ইউনিটের বিষয়ভিত্তিক শেষ মেধাতালিকা প্রকাশ 

সোমবার (২৫ সেপ্টেম্বর) অটোমাইগ্রেশন প্রক্রিয়া বন্ধ থাকবে। ভর্তি বাতিলের আবেদন বিবেচনার শেষ সময় সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টা। আসন খালি থাকা সাপেক্ষে অপেক্ষমাণ তালিকা হতে ২৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুর ১টা পর্যন্ত ভর্তি করা যাবে। ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি বাতিল ও সনদপত্র উত্তোলনের প্রক্রিয়া বন্ধ থাকবে।

অনিবার্যকারনবশত ভর্তির তারিখসমূহ পরিবর্তন করা হলে তা সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটের (https://admissionckruet.ac.bd) মাধ্যমে প্রকাশ করা হবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

ঢাবি প্রো-ভিসি শিক্ষার রুটিন দায়িত্বে উপাচার্য ড. ওবায়দুল ই…
  • ৩০ মার্চ ২০২৬
কুবির প্রশাসনিক কার্যক্রম বন্ধের হুমকি দিলেন ছাত্রদল নেতারা
  • ৩০ মার্চ ২০২৬
ব্লেড-ক্ষুর নিয়ে চাকসু নেতার ওপর হামলা
  • ৩০ মার্চ ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন খুবি ছাত্রী
  • ৩০ মার্চ ২০২৬
সংসদে নামাজ পড়তে গিয়ে জুতো খোয়ালেন এমপি হানজালা
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence