পূজার ছুটিতে যবিপ্রবির বিশেষ পরিবহন সেবা, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ PM
 যবিপ্রবির বিশেষ পরিবহন সেবা

যবিপ্রবির বিশেষ পরিবহন সেবা © সংগৃহীত

শারদীয় দুর্গাপূজার ছুটিতে বাড়ি ফিরতে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ বাসের ব্যবস্থা করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পরিবহন দপ্তর। ক্যাম্পাস থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে যশোর রেলওয়ে স্টেশন ও বাসস্ট্যান্ডে পৌঁছাতে বিশ্ববিদ্যালয়ের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাপ্তাহিক ছুটিসহ মোট নয় দিনের ছুটি পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। এ ছুটিতে বাড়ি ফেরা শিক্ষার্থীদের যাতায়াত নিরাপদ ও সহজ করতে বিশেষ বাসের ব্যবস্থা করেছে পরিবহন দপ্তর। বিশ্ববিদ্যালয়ের এ উদ্যোগকে শিক্ষার্থীবান্ধব উল্লেখ করে তাঁরা এর প্রশংসা করেছেন।

পরিবহন দপ্তরের উদ্যোগে গতকাল ১৪ অক্টোবর বিকেল ৩টা ও রাত ৯টায় এবং আজ ১৫ অক্টোবর সকাল ৬টা ৫০ মিনিট, সকাল ৯টা ও বিকেল ৩টায় ক্যাম্পাস থেকে যশোর শহর ও রেলওয়ে স্টেশন অভিমুখে বাস চলাচলের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীদের চাহিদা বিবেচনায় নিয়ে এসব সময়সূচি নির্ধারণ করা হয়, যাতে তাঁরা সহজে বাস ও ট্রেন ধরে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করতে পারেন।

বিশ্ববিদ্যালয়ের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করে পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শ্রী বিশ্বজিৎ কুমার বলেন, দুর্গাপূজা মানেই পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়া, প্রিয়জনদের কাছে ফেরা। ছুটিতে বাড়ি ফেরার আনন্দটা সব সময়ই অন্য রকম। বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যশোর রেলওয়ে স্টেশন ও বাসস্ট্যান্ডে যাওয়ার জন্য বিশেষ বাসের ব্যবস্থা করায় আমাদের বাড়ি ফেরার পথটা অনেক সহজ হয়েছে। এমন উদ্যোগে আমি সত্যিই আনন্দিত। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পরিবহন দপ্তর শিক্ষার্থীদের কথা চিন্তা করে যে ব্যবস্থা নিয়েছে, তা প্রশংসনীয়। আশা করি, ভবিষ্যতেও শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের রুটিন দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক অধ্যাপক হাসান মো. নাভিদ আনজুম বলেন, যবিপ্রবির পরিবহন দপ্তর সব সময় শিক্ষার্থীবান্ধব কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষার্থীরা যেন ছুটিতে নিরাপদে ও নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন, সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। শারদীয় দুর্গাপূজার ছুটিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী গতকাল সকাল, দুপুর, সন্ধ্যা ও রাতে অতিরিক্ত চারটি বাসের ব্যবস্থা করা হয়েছিল। 

আজও শিক্ষার্থীদের চাহিদা বিবেচনায় নিয়ে গত রাতেই বাসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আজ তিনটি শিডিউলে বিশ্ববিদ্যালয় থেকে রেলওয়ে স্টেশনে শিক্ষার্থীদের পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে পরিবহন দপ্তর সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। এ কার্যক্রমে সহযোগিতা করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানাই।

প্রতি আসনে হবে দুটি করে মডেল স্কুল, নিয়োগ পাচ্ছেন ২৭ হাজার …
  • ০৭ নভেম্বর ২০২৬
শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিক…
  • ০৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশকে বড় সুখবর দিল ভারত
  • ০৭ নভেম্বর ২০২৬
শিক্ষার ৬ প্রকল্পকে আমলা-কর্মকর্তা-কর্মচারী-শিক্ষকদের আর্থি…
  • ০৭ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটে প্রভাষক …
  • ০৭ নভেম্বর ২০২৬
দেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে— ছাত্রীদের ওপর লাঠিচার্…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950