ইউজিসির গবেষণা অনুদান পেলেন নোবিপ্রবির ১০ শিক্ষক 

২২ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫০ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ১২:৫৫ PM
গবেষণায় অনুদানপ্রাপ্ত শিক্ষকেরা

গবেষণায় অনুদানপ্রাপ্ত শিক্ষকেরা © টিডিসি ফটো

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর রিসার্চ সাপোর্ট এন্ড পাবলিকেশন ডিভিশনের অধীনে ২০২২-২৩ অর্থবছরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ১০ জন শিক্ষকের ১০টি গবেষণা প্রকল্পকে অনুদানের জন্য নির্বাচন করা হয়েছে।  

শুক্রবার (২২ সেপ্টেম্বর) ইউজিসির ওয়েবসাইট হতে এ বিষয়ে জানা যায়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কৃষিবিজ্ঞান, জীববিজ্ঞান ও বিজনেস এডমিনিস্ট্রেশন এই ৪টি  উপখাতে ১৬৬ টি প্রকল্পের মধ্যে নোবিপ্রবির ১০ টি প্রকল্প নির্বাচিত হয়েছে। 

গবেষণা অনুদান প্রাপ্ত শিক্ষকদের মধ্যে ফিমস বিভাগের ২ জন, ডিবিএ বিভাগের ১ জন, বিজিই বিভাগের ১ জন,সিএসটিই বিভাগের ২ জন,আই আইটির ২ জন, অণুজীববিজ্ঞান বিভাগের ১ জন এবং এফটিএনএস বিভাগের ১ জন রয়েছেন।

আরও পড়ুন: গুচ্ছের অপেক্ষমান শিক্ষার্থীদের বিষয়ে সিদ্ধান্ত ২৫ সেপ্টেম্বর

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপখাতে অনুদানের জন্য নির্বাচিত মোট ১০টি প্রকল্পের মধ্যে নোবিপ্রবির সিএসটিই বিভাগের অধ্যাপক ড.আসাদুন নবী ও সহকারী অধ্যাপক এ আর এম মাহমুদুল হাসান রানা,আই আইটির সহকারী অধ্যাপক অহিদুর রহমান ও সহকারী অধ্যাপক দীপক চন্দ্র দাশের ৪ টি প্রকল্পকে নির্বাচন করা হয়।  

বিজনেস এডমিনিস্ট্রেশন উপশাখায় নির্বাচিত মোট ২০টি প্রকল্পের মধ্যে নোবিপ্রবির ডিবিএ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.এস এম মাহবুবুর রহমানের ১ টি গবেষণা প্রকল্প এবং জীববিজ্ঞান উপখাতে  অনুদানের জন্য নির্বাচিত মোট ৩২ টি প্রকল্পের মধ্যে নোবিপ্রবির অণুজীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড.অতুন সাহার ১ টি গবেষণা প্রকল্প নির্বাচিত হয়। 

এ ছাড়াও কৃষিবিজ্ঞান উপখাতে অনুদানের জন্য নির্বাচিত মোট ১০৪ টি প্রকল্পের মধ্যে নোবিপ্রবির ফিমস বিভাগের অধ্যাপক ড.জাহাঙ্গীর সরকার ও অধ্যাপক ড.আনিসুজ্জামান, এফটিএনএস বিভাগের সহকারী অধ্যাপক ড. মারজিয়া সুলতানা, বিজিই বিভাগের সহকারী অধ্যাপক ড. শিপন দাশ গুপ্তের ৪টি গবেষণা প্রকল্প রয়েছে।

এডিস মশা আগেভাগে শনাক্ত করবে ঢাবি গবেষকদের তৈরি ‘স্মার্ট ফা…
  • ১৬ অক্টোবর ২০২৬
বীকন ফার্মাসিউটিক্যালসে মেডিকেল ইনফরমেশন অফিসার নিয়োগে বিজ্…
  • ১৬ অক্টোবর ২০২৬
বিশ্ব মেরুদণ্ড দিবসে চট্টগ্রামে জনসচেতনতায় একযোগে চিকিৎসক-শ…
  • ১৬ অক্টোবর ২০২৬
দেড় বছরে অন্তর্বর্তী সরকার যে ক্ষতি করেছে, তা বর্ণনা করে শে…
  • ১৬ অক্টোবর ২০২৬
যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৭…
  • ১৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৩৯ কর্মকর্তা-কর্মচার…
  • ১৬ অক্টোবর ২০২৬