প্রকৌশল গুচ্ছের প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ ঘোষণা

২০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৭ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৪ PM
প্রকৌশল গুচ্ছভুক্ত চুয়েট, কুয়েট ও রুয়েট

প্রকৌশল গুচ্ছভুক্ত চুয়েট, কুয়েট ও রুয়েট © ফাইল ছবি

প্রকৌশল গুচ্ছভুক্ত চুয়েট, কুয়েট ও রুয়েটের বিভিন্ন বিভাগে ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সভা ও ক্লাস শুরুর তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী বুধবার (২৭ সেপ্টেম্বর) ওরিয়েন্টেশন এবং পরের দিন ক্লাস শুরু হবে।

প্রকৌশল গুচ্ছ ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান ও সদস্য-সচিব অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার ওরিয়েন্টেশন বা পরিজ্ঞান সভা ও ক্লাস শুরু সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুয়েট, কুয়েট ও রুয়েটের বিভিন্ন বিভাগে স্নাতক ১ম বর্ষ/লেভেল-১ (শিক্ষাবর্ষ ২০২২-২৩) এর ভর্তিকৃত সব ছাত্র-ছাত্রীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তাঁদের পরিজ্ঞান সভা (Orientation Meeting ) আগামী ২৭ সেপ্টেম্বর (বুধবার) অনুষ্ঠিত হবে। ছাত্র-ছাত্রীরা যে বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তি হয়েছে অর্থাৎ যে বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু করবে, সে বিশ্ববিদ্যালয়ে যথাসময়ে পরিজ্ঞান সভায় উপস্থিত থাকার জন্য নির্দেশ দেয়া হলো।

আরো পড়ুন: আইন মেনেই অন-ক্যাম্পাস অনার্স কোর্স চালু: জাতীয় বিশ্ববিদ্যালয়

আরো বলা হয়েছে, পরিজ্ঞান সভার পর স্ব স্ব বিশ্ববিদ্যালয়ের পরবর্তি প্রথম কার্যদিবসে ক্লাস শুরু হবে। পরিজ্ঞান সভার বিস্তারিত সময়সূচী স্ব স্ব বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে পাওয়া যাবে। চুয়েট, কুয়েট ও রুয়েটের সমন্বিত ভর্তি কমিটির ১১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে জানানো হয়েছে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

ভোরে বিএনপি নেতাকে গুলি, হাসপাতালে ভর্তি
  • ২০ এপ্রিল ২০২৬
ডিটক্স মেথডে ডিজিটাল ডিভাইসে আসক্তি দূর করবেন যেভাবে
  • ২০ এপ্রিল ২০২৬
পুলিশের এএসআই পদের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৮ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কেবলই যুদ্ধক্ষেত্রের ধারাবাহিকত…
  • ২০ এপ্রিল ২০২৬
‘অন্য স্কুলের সামনে ঘোরাঘুরি ও কিশোর গ্যাংয়ে জড়িত থাকলে বহি…
  • ২০ এপ্রিল ২০২৬
যশোর বোর্ডে এসএসসিতে অতিরিক্ত সময় পাবে ১৪৪ পরীক্ষার্থী
  • ২০ এপ্রিল ২০২৬