জুনিয়রকে র‍্যাগিংয়ের অভিযোগে পাবিপ্রবি ছাত্রী বহিষ্কার

১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১২ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৬ PM
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ইতিহাস বিভাগের এক ছাত্রীকে র‌্যাগ দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়টির পরিসংখ্যান বিভাগের ১৪তম ব্যাচের ছাত্রী রুকাইয়া ইসলামকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে এই সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাবিপ্রবির ইতিহাস বিভাগের এক শিক্ষার্থীর লিখিত অভিযোগের ভিত্তিতে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী রুকাইয়াকে সাময়িক বহিষ্কার করা হলো। একই সঙ্গে পুরো ঘটনা খতিয়ে দেখার জন্য বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র‌্যাগিং কমিটিকে আগামী পাঁচ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেয়া হয়।

উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের প্বার্শবর্তী রব্বেজ টাওয়ারে ছাত্রীনিবাসে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী শিমু রানী তালুকদারকে র‌্যাগিং দেওয়া হয়। রাত ৮টার দিকে ওই শিক্ষার্থীকে নিজেদের রুমে ডেকে নেন পরিসংখ্যান বিভাগের রুকাইয়া খাতুনসহ ছাত্রীনিবাসের কয়েকজন সিনিয়র শিক্ষার্থী।

এসময় তাকে মেসের ছাদে ডেকে নিয়ে ম্যানার শেখানোর নামে মানসিকভাবে হেনস্তা করেন। এভাবে রাত এগারোটা পর্যন্ত চলার পর শিমু অসুস্থ হয়ে যায়। এরপর তারা এ্যাম্বুলেন্স ডেকে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করান। পরে চিকিৎসা শেষে তাকে রাতেই পুনরায় ছাত্রীনিবাসে নেয়া হয়।

এডিস মশা আগেভাগে শনাক্ত করবে ঢাবি গবেষকদের তৈরি ‘স্মার্ট ফা…
  • ১৬ অক্টোবর ২০২৬
বীকন ফার্মাসিউটিক্যালসে মেডিকেল ইনফরমেশন অফিসার নিয়োগে বিজ্…
  • ১৬ অক্টোবর ২০২৬
বিশ্ব মেরুদণ্ড দিবসে চট্টগ্রামে জনসচেতনতায় একযোগে চিকিৎসক-শ…
  • ১৬ অক্টোবর ২০২৬
দেড় বছরে অন্তর্বর্তী সরকার যে ক্ষতি করেছে, তা বর্ণনা করে শে…
  • ১৬ অক্টোবর ২০২৬
যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৭…
  • ১৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৩৯ কর্মকর্তা-কর্মচার…
  • ১৬ অক্টোবর ২০২৬