বুয়েটের কোয়ার্টার থেকে কর্মকর্তার মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫১ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৬ PM
বুয়েট

বুয়েট © ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কোয়ার্টারে তানিম সুবাইতা (১৭) নামে এক কিশোরীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ওই কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করেছেন স্বজনরা। মৃত তানিম সুবাইতা বুয়েট ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পাশ করেছে।

আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

হাসপাতালে ওই শিক্ষার্থীর মা মালিহা পারভীন জানান, সকালে তিনি সুবাইতা ও তার বড় ভাই তানিম রহমানকে বাসায় রেখে কলেজে চলে যান। বাবাও অফিসে যান। বিকেলে কলেজ থেকে বাসায় ফিরে দেখেন সুবাইতা নিজ রুমের দরজা বন্ধ করে রেখেছে। অনেক ডাকাডাকির পরও দরজা খুলছে না। পরে দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখতে পান সুবাইতা ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। দ্রুত তাকে নামিয়ে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্ ঘোষণা করেন।

আরও পড়ুন: বুয়েট ছাত্রের লাশের পাশে চিরকুটে লেখা ছিল ‘মা আমাকে মাফ করে দিও’

তিনি বলেন, দুপুরে বড় ভাইয়ের সঙ্গে ঝগড়া হয়েছিল সুবাইতার। পরে নিজ রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় সে।

নিহত শিক্ষার্থীর মা জানান, তারা বুয়েটের একটি কোয়ার্টার ভবনের ৩ তলায় থাকেন। সুবাইতার বাবা সজিবুর রহমান বুয়েটের ডেপুটি কন্ট্রোলার। তিনি নিজে শাহ আলী মহিলা কলেজের শিক্ষিকা। মেয়ে সুবাইতা বুয়েট ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ স্কুল অ্যান্ড কলেজে ভর্তির হওয়ার কথা ছিল সুবাইতার।

আরও পড়ুন: কিউএস র‍্যাঙ্কিংয়ে দেশসেরা ঢাবি, বুয়েট-নর্থ সাউথ দ্বিতীয় ও তৃতীয়

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, কিশোরীর মৃতদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি চকবাজার থানা পুলিশকে জানানো হয়েছে।

‘হত্যার মূল নায়ক ওবায়দুর, ওই সবকিছু করছে’
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
‘পার্টি হবে রাতে, চলে আয়’—হত্যার আগে আজমুলকে রুমমেট
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বাস ভাড়া বাড়ছে আজই?
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমদের প্রতিষ্ঠানেই চাকরি করত ফাহাদ, তুহিনের সঙ্গে হত্য…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
গাজী নজরুল ও তার স্ত্রীর ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
সবচেয়ে বড় গণকবরের সন্ধান পেলেন শ্রীলঙ্কান শ্রমিকরা, মিলল ৫৭…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬