বশেমুরবিপ্রবি নোয়াখালী জেলা শিক্ষার্থী কল্যাণ সংসদের নতুন কমিটি ঘোষণা

৩০ আগস্ট ২০২৩, ০৬:১৭ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM
আব্দুর রহিম এবং জাবেদ হোসেন

আব্দুর রহিম এবং জাবেদ হোসেন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) নোয়াখালী জেলা শিক্ষার্থী কল্যাণ সংসদের আগামী এক বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুর রহিম এবং সাধারণ সম্পাদক হিসেবে কৃষি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জাবেদ হোসেন এর নাম ঘোষণা করা হয়েছে। উপদেষ্টামণ্ডলীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উক্ত কার্যনির্বাহী কমিটিকে আগামী এক বছরের জন্য অনুমোদন দেয়া হয়।

কমিটিতে অন্যান্যরা হলেন- সহ-সভাপতি ইয়াসিন আরাফাত, মনির, মিশন দাশ, গোলাম মাওলা সম্রাট, হারুনূর রশিদ হৃদয়, ফজলে রাব্বি, মো. কামাল ও মো. হান্নান। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে তাওহীদ হাসান, সহিদ উল্যাহ, মহিউদ্দিন মহি, নাহিদ, শামীম মাহমুদ, অন্বেষণ সাহা, মেহেদী হাসান, আব্দুর রহমান মাসুম। সাংগঠনিক সম্পাদক হিসেবে আব্দুল হালিম ফরহাদ, আব্দুল রহমান আকাশ, সাফায়েত উল্যা, সাইফুল ইসলাম আদিল।

আরও পড়ুন: ভর্তি ফি ধার্যে সবার শীর্ষে বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়

দপ্তর সম্পাদক মোরসেদ আলম শান্ত, অর্থ বিষয়ক সম্পাদক আলী হাসান নিয়ন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক অরুপ সাহা, ধর্ম ও শিক্ষা বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম ফরহাদ, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম মাসুম, ইসলাম, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফাহিম, ছাত্রী বিষয়ক সম্পাদক প্রেমা বেগম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অর্ণব, আপ্যায়ন বিষয়ক সম্পাদক দেলওয়ার হোসেন।

নবগঠিত কমিটির সভাপতি আব্দুর রহিম বলেন, ইনশাআল্লাহ বশেমুরবিপ্রবিতে অধ্যয়নরত নোয়াখালীর শিক্ষার্থী ও অন্য সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে আমাদের অ্যাসোসিয়েশন কাজ করে যাবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও অন্য ভ্রাতৃপ্রতিম সংগঠন ও আমাদের কার্যক্রমে সার্বিক সহায়তা করবে বলে আশা করি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, অর্থনীতি …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’—সালথায় ইউপি চেয়ারম্যান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় ক্যাড প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন-রানারআপ হাবিপ্রবির দুই …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে ভুল, দুই বছরের শাস্তি পাচ্ছে…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবিতে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ‘মাস্তুল’ চলচ্চিত্রের বিশ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬