পবিপ্রবির একাডেমিক ভবনে হঠাৎ তালা, ভোগান্তিতে পরীক্ষার্থীরা

২৭ আগস্ট ২০২৩, ০৮:৪৮ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:৫৪ AM

© টিডিসি ফটো

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) একাডেমিক ভবনে হঠাৎই তালা দেওয়া হয়, এতে ভোগান্তিতে পরে পরীক্ষার্থীরা। রবিবার (২৭ আগস্ট) দুপুর ১টা ৪০মিনিটে পবিপ্রবির একাডেমিক ভবনের কৃষি অনুষদ, ফিশারিজ অনুষদ, ব্যবসায় প্রশাসন অনুষদ সংলগ্ন ফটকে তালা ঝুলিয়ে দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ৬ আগস্ট ১৩ দফা দাবিতে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বরাবর স্মারকলিপি জমা দেওয়া হয়। স্মারকলিপি প্রদানের সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে দফাগুলো বিবেচনা পূর্বক ৫ কার্যদিবসের মধ্যে সীদ্ধান্ত দেওয়া হবে বলে জানানো হয়। তবে ১৭ দিন অতিবাহিত হলেও কোনো সীদ্ধান্ত জানানো হয় নাই। আর এ প্রেক্ষিতেই একাডেমিক ভবন সমূহের ফটকে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকে এবং পক্ষান্তরে পরীক্ষার্থীদের একাডেমিক ভবনের বাইরে পরীক্ষা উপকরণ নিয়ে অবস্থান করতে দেখা যায়।

আরও পড়ুন: রাবির আন্তঃবিভাগ প্রতিযোগিতায় বারবার কেন উত্তেজনা-সংঘর্ষ?

পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে তালা ভেঙে পরীক্ষা কার্যক্রম শুরু করা হয়। এসময় পবিপ্রবি ছাত্রলীগ সভাপতি আরাফাত ইসলাম খান সাগর এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেক আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি আদায়ে তাদের পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(অ.দা) ও প্রক্টর প্রফেসর ড. সন্তোষ কুমার বসু বলেন, একাডেমিক ভবনে তালা দেওয়ার কথা শুনে আমি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায় এবং কর্মচারীদের দ্বারা তালা কেটা হয়। তবে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শাস্তির আওতায় আনা হবে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, আমি বিষয়টি অবগত হয়েছি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনা করে যাঁরা পরীক্ষা কার্যক্রমে বাধা প্রদান করে তাদের বিষয়ে সীদ্ধান্ত গ্রহণ করা হবে।

বিশ্বে প্রতিবছর নষ্ট হয় ১০০ কোটি টন খাবার, অপচয়ের শীর্ষে দক…
  • ১৬ অক্টোবর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনা: সংক্ষিপ্ত পর্যালোচ…
  • ১৬ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দলে ‘ক্ষ্যাপ মারা খেলোয়াড়’, খেলা বর…
  • ১৬ অক্টোবর ২০২৬
প্রধান শিক্ষকের মোটরসাইকেল ছিনতাই করলেন সাবেক শিক্ষক
  • ১৬ অক্টোবর ২০২৬
তাজমিনকে ফুসলিয়ে কক্সবাজার নিয়ে ধর্ষণের অভিযোগ, রাজুর বিরুদ…
  • ১৬ অক্টোবর ২০২৬
ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজায় প্রধানমন্ত্রী
  • ১৬ অক্টোবর ২০২৬